নারী সাংবাদিকতায় ইতিবাচক পরিবর্তন হয়েছে: শাহনাজ মুন্নী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০১৮, ১৭:২৯আপডেট : ০৮ মার্চ ২০১৮, ১৭:৩৪

‘আমরা যখন সাংবাদিকতায় এসেছিলাম তখন খুব কম সংখ্যক নারী এ পেশায় এসেছিলেন। কিন্তু আমাদের পরের জেনারেশনে দুই থেকে তিন বছর পরেই এক ঝাঁক নারীকে দেখেছি সাংবাদিকতায় আসতে। আমাদের দেখেই তার শিখেছে। তাদের দেখেছি এমন কোনও জায়গা নেই যে তারা যায়নি। এর অর্থ নারী সাংবাদিকতায় একটি ইতিবাচক পরিবর্তন হয়েছে।’ বৃহস্পতিবার (৮ মার্চ) বিকালে বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘গণমাধ্যমের কাণ্ডারি নারী’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে নিউজ ২৪ চ্যানেলের চিফ নিউজ এডিটর শাহনাজ মুন্নী এসব কথা বলেন।

নিউজ ২৪ চ্যানেলের চিফ নিউজ এডিটর শাহনাজ মুন্নী তিনি বলেন, ‘ওইসব নারীদের পরিবারও আমাদের বলেছে, আমরা কিন্তু আপনাদের দেখেই বুঝেছি আমার মেয়ে সন্তানটি সাংবাদিকতা করতে পারবে, সে সক্ষম। এই যে মনোভাব ও দৃষ্টিভঙ্গিগত পরিবর্তন এসেছে তা স্বীকার করতেই হবে।’

নারীরা সাংবাদিকতায় এখনও আসে অনেক কিন্তু আসার পর অনেককেই হাল ছেড়ে দিতে দেখছি উল্লেখ করে তিনি বলেন, ‘যতদিন যাচ্ছে তত সুযোগ সুবিধা বাড়ছে, ফলে মনে করি থমকে যাওয়ার তো কথা নয়। তবুও থমকে যাচ্ছে, অনেকেই হাল ছেড়ে দিচ্ছে। তবে আমার পরামর্শ হলো তোমরা হাল ছেড়ো না, টিকে থাকো, চেষ্টা করো।’ 

আরও পড়ুন: কাণ্ডারি না হলেও গণমাধ্যমের মাস্তুল অবশ্যই নারী: মিথিলা ফারজানা

রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে ‘গণমাধ্যমের কাণ্ডারি নারী’ শীর্ষক বৈঠকি সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অন্যদের মধ্যে অংশ নিচ্ছেন- জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, একাত্তর টিভির কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর মিথিলা ফারজানা এবং বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলাম।

/আরএআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম