ঢাকায় আসেছেন এয়ার এশিয়ার প্রতিষ্ঠাতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৮, ০০:৪৩আপডেট : ১১ মার্চ ২০১৮, ১২:৪৮

দতুক কামারুদ্দিন এয়ার এশিয়া বারহাদের  সহ-প্রতিষ্ঠাতা ও এয়ার এশিয়া এক্সের গ্রুপের সিইও দতুক কামারুদ্দিন মরুননেন তিন দিনের সফরে ঢাকায় আসছেন। তিনি একইসঙ্গে এয়ার এশিয়া বারহাদের এক্সিকিউটিভ চেয়ারম্যান। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটি।
তিন দিনের সফরে দতুক কামারুদ্দিন সরকার ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া, তিনি ঢাকায় জিএসএ অফিস এবং এয়ার এশিয়ার সেলস অফিস পরিদর্শন করবেন।
উল্লেখ্য, এয়ার এশিয়া বিশ্বের নেতৃস্থানীয় বাজেট ক্যারিয়ার। এশিয়া প্যাসিফিকজুড়ে ১৩০টির বেশি গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে এয়ারলাইন্সটি। ২০০১ সালে অপারেশন শুরু পর থেকে এয়ার এশিয়া ৪০০ মিলিয়ন যাত্রী বহন করেছে। এয়ারলাইন্সটি এশিয়ার ইন্দোনেশিয়া, থাইল্যান্ড ও ফিলিপাইনের পাশাপাশি ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রজুড়ে বিস্তৃত নেটওয়ার্কে ফ্লাইট পরিচালনা করে।

/সিএ/এপিএইচ/ চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম