বীমা সম্পর্কে দেশের মানুষের ধারণা কম: ফাহরিয়া ফেরদৌস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৮, ১৭:৫০আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৭:৫০

‘বীমা সম্পর্কে আমাদের দেশের মানুষের ধারণা কম। যারা আমাদের কাছে বীমা করানোর জন্য আসে তাদের দালাল হিসেবেই দেখি। সবাই এভাবেই ট্রিট করি। এটাই বাস্তবতা। স্বাধীনতার পর থেকে এর সুবিধা তুলে ধরতে পারিনি। গ্রামের মানুষ এ সম্পর্কে তো কিছুই জানেন না।’ বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকালে ‘বীমা’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে আইনজীবী ফাহরিয়া ফেরদৌস এসব কথা বলেন। বাংলা ট্রিবিউনের আয়োজনে এ বৈঠকি অনুষ্ঠিত হচ্ছে।

আইনজীবী ফাহরিয়া ফেরদৌস আইনজীবী ফাহরিয়া ফেরদৌস বলেন, ‘আসলে ইনস্যুরেন্স সারা পৃথিবীব্যাপী চলছে। কিন্তু আমাদের দেশে সবদিক থেকে আধুনিক হয়ে উঠলেও এখন পর্যন্ত আধুনিক হয়ে ওঠেনি বীমা, জনগণের কাছে এখনও আধুনিক সেবা হিসেবে পৌঁছায়নি। ইনস্যুরেন্স যে একটি প্রোডাক্ট এটাকে বিক্রি করার যে একটি পলিসি আছে, এখনও বীমা কোম্পানিগুলো সেই জায়গায় বিষয়টি নিয়ে যেতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘দেশের এই বীমা সম্পর্কে মানুষকে জানানোর জন্য কমিটি আছে। তাদের কাজ-কর্ম নিয়ে প্রশ্ন রয়েছে। যারাই বীমা করেন আইন অনুযায়ী চুক্তির মাধ্যমেই সেই টাকার বীমাটা পরিশোধ হবে। যারাই চুক্তি করেছে তারা শতভাগ বীমার টাকা পাবেন এটাই স্বাভাবিক।’

আরও পড়ুন: ‘বাংলাদেশের আইন অনুযায়ী দেশি কোম্পানিগুলো বীমার ৫০ শতাংশ অর্থ দেয়’

রাজধানীর শুক্রাবাদের বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

মাহমুদুল হকের সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিয়েছেন- গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স লিমিটেডের উপদেষ্টা চেয়ারম্যান নাসির এ চৌধুরী, মেঘনা লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, গার্ডিয়ান ইনস্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল আলম, বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ এবং বাংলা ট্রিবিউনের সাংবাদিক গোলাম মওলা।

/আরএআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম