‘নেপালে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিজন অন্তত ২১ থেকে ২২ লাখ টাকা পাবেন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৮, ১৮:২৩আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৮:২৭

‘যারা বিমানে পরিবহন করেন তাদের বীমা নিশ্চিত করা হয়। বীমার টাকা পাওয়ার বিষয়ে যে প্রসিডিউর তা হলো, নেপালে যেহেতু বিমান দুর্ঘটনা ঘটেছে, সেখানে তদন্ত চলছে। সেনা কল্যাণ থেকে কর্মকতারা গেছেন। সেখানে তারা তদন্ত করছেন। সেই তদন্তেই উল্লেখ থাকবে তারা বীমার টাকা কেমন পাবেন। তবে আমি যতদূর জানতে পেরেছি তাতে ক্ষতিগ্রস্ত প্রতিজন বাংলাদেশি টাকায় ২১ থেকে ২২ লাখ টাকা পাবেন।’

বাংলা ট্রিবিউনের সাংবাদিক গোলাম মওলা বৃহস্পতিবার (১৫ মার্চ) বিকালে ‘বীমা’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে বাংলা ট্রিবিউনের সাংবাদিক গোলাম মওলা এসব কথা বলেন। বাংলা ট্রিবিউনের আয়োজনে এ বৈঠকি অনুষ্ঠিত হচ্ছে।

গোলাম মওলা বলেন, ‘যেকোনও বীমা করার ক্ষেত্রে কিছু শর্ত থাকে, সেই শর্ত মানলেই ক্ষতিপূরণ দেওয়া হয়। নেপালে বিমান দুর্ঘটনার বিষয়টি অন্তত বাংলাদেশের জন্য প্রথম। এর আগে বাংলাদেশের একসঙ্গে এমন মানুষ বিমান দুর্ঘটনায় মারা যাননি। আমি যতদূর জানি আন্তর্জাতিক বীমা কোম্পানি আছে একটি ব্রিটিশের এবং বাংলাদেশের আছে একটি সেনা কল্যাণ। সেনা কল্যাণ ইনস্যুরেন্সের সঙ্গে আমি কথা বলেছি। তারা বলছেন যারা নেপালে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সেই ক্ষতিপূরণটি দিতে চান।’

আরও পড়ুন: ‘বাংলাদেশের আইন অনুযায়ী দেশি কোম্পানিগুলো বীমার ৫০ শতাংশ অর্থ দেয়’

রাজধানীর শুক্রাবাদের বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

মাহমুদুল হকের সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিয়েছেন- গ্রিন ডেল্টা ইনস্যুরেন্স লিমিটেডের উপদেষ্টা চেয়ারম্যান নাসির এ চৌধুরী, মেঘনা লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, গার্ডিয়ান ইনস্যুরেন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনিরুল আলম, আইনজীবী ফাহরিয়া ফেরদৌস, বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ এবং বাংলা ট্রিবিউনের সাংবাদিক গোলাম মওলা।

/আরএআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান