বাংলাদেশের জয়, ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের উল্লাস

ঢাবি প্রতিনিধি
১৭ মার্চ ২০১৮, ০৩:৫৫আপডেট : ১৭ মার্চ ২০১৮, ০৩:৫৫

বাংলাদেশের জয়, ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের উল্লাস নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঐতিহাসিক বিজয়ে, দেশবাসীর মতো আনন্দে মাতোয়ারা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরাও। আনন্দে জাতীয় পতাকা হাতে নিয়ে বিভিন্ন হল থেকে দলে দলে মিছিল নিয়ে শিক্ষার্থীরা ছুটে আসে রাজু ভাস্কর্যের সামনে। দল বেঁধে মিছিল করে ‘বাংলাদেশ বাংলাদেশ’ ধ্বনিতে তারা মুখরিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

মিছিলে অংশ নেওয়া মো.আবদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ আবারও প্রমাণ হয়ে গেলো বাংলাদেশ  ক্রিকেট টিম অনেক শক্তিশালী। নিজেদের দিনে তারা যে কোনও দেশকে হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আমরা তাদের জন্য গর্ব করি এবং দোয়া করি বাংলাদেশের টাইগাররা আগামীতে আরও অনেক ভালো খেলবে, বিশ্বকাপ ঘরে আনবে।’

ঢাবিতে রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীদের উল্লাসিত মিনহাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের দামাল ছেলেরা শ্রীলঙ্কার মতো শক্তিশালী দলকে হারিয়ে দিলো,সত্যিই অসম্ভব আনন্দ লাগছে। আমরা চাই তারা আরও ভালো খেলুক। বিশ্বের কাছে বাংলাদেশের নাম ছড়িয়ে দিক।’

জয়ের পর ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের উল্লাস মিছিলে সাধারণ মানুষকেও অংশ নিতে দেখা গেছে। সবার সম্মিলিত ‘বাংলাদেশ, বাংলাদেশ’ ধ্বনিতে প্রকম্পিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম