ঢাবিতে শিক্ষক পেটানোর ঘটনায় বিভাগীয় চেয়ারম্যানের বিরুদ্ধে মানববন্ধন

ঢাবি প্রতিনিধি
১৮ মার্চ ২০১৮, ১৩:৫১আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৪:৫৪

ঢাবিতে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ারুল ইসলামকে মারধর করেছেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক মেজবাহ-উল ইসলাম। এ ঘটনায় বিচারের  দাবিতে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভাগের শিক্ষার্থীরা।

রবিবার (১৮ মার্চ) সকালে আয়োজিত এ কর্মসূচি থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদানের মাধ্যমে এ ঘটনার বিচার চেয়েছেন তারা। 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ‘শিক্ষক হবেন শিক্ষার্থীদের রোল মডেল। শিক্ষার্থীরা শিক্ষকের কাছে শুধু পাঠ গ্রহণই করেন না, তার কাছে সমাজ ও দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন রচনা করতে শেখেন এবং সে স্বপ্নকে বাস্তবায়নের কলাকৌশলও শেখেন।’

শিক্ষার্থীরা আরো বলেন, ‘সম্প্রতি আমাদের বিভাগের চেয়ারম্যান কর্তৃক এক শিক্ষক লাঞ্ছনার শিকার হয়েছেন। তাতে আমরা হতবাক এবং একই সঙ্গে ক্ষুব্ধ। এ ঘটনায় আমরা লজ্জিত। এ ঘটনায় বিভাগের শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করেছেন। ঘটনার সুষ্ঠু ও ন্যায় বিচার না হওয়া পর্যন্ত আমরাও অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করছি।’ 

মানববন্ধনে শিক্ষার্থীরা বিভিন্ন পোস্টার প্রদর্শন করেন। তাতে লেখা ছিল ‘নৈতিকতা আজ ক্ষতবিক্ষত, মুখ বুজে আর কত?’, ‘এত লজ্জায় মুখ লুকাব কোথায়?’, ‘আমরা লজ্জিত স্যার’, ‘সমাধান নয়, সুবিচার চাই’, ‘সুষ্ঠু এবং ন্যায় বিচার একমাত্র কাম্য’, ‘শিক্ষক এমন কেন?’, ‘নীরবতাই আমাদের শক্তি’।

উল্লেখ্য, ১৩ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান কর্তৃক এক শিক্ষককে মারধরের অভিযোগ উঠেছে। পরে ভুক্তভোগী ওই শিক্ষক বিচার চেয়ে উপাচার্য বরাবর একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম