বিজিবির নতুন মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০১৮, ১৯:৫২আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৯:৫৫



ডিজি-বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামকে। বর্তমানে তিনি বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মঙ্গলবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব এম. কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) কর্মকর্তা মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামকে বর্তমান পদ থেকে প্রত্যাহারপূর্বক তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে। তাকে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক হিসেবে বদলি করা হলো।
চা বোর্ডের ওয়েবসাইটে তার জীবনী থেকে পাওয়া তথ্যে জানা যায়, মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম এনডিসি, পিএসসি ২০১৬ সালের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ চা বোর্ডে যোগ দেন। ১৯৬৬ সালের ২ মার্চ বাংলাদেশের জয়পুরহাট জেলায় জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ১৯৮৪ সালের ২৫ জুন যোগ দেন এবং ২৭ জুন ১৯৮৬ সালে কর্পস অব ইনফেনট্রিতে কমিশন লাভ করেন। তিনি দেশে ও দেশের বাইরে বিভিন্ন প্রফেশনাল কোর্সে অংশগ্রহণ করেছেন।
তিনি মিরপুর স্টাফ কলেজের ডিফেন্স সার্ভিস কমান্ডের ওপর স্নাতক ও জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ইন ডিফেন্স স্টাডিজ ডিগ্রি অর্জন করেছেন।

/জেইউ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম