এসআই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস মামলায় রিমান্ডে ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০১৮, ০২:৪৯আপডেট : ২২ মার্চ ২০১৮, ০২:৪৯

আদালত

পুলিশের উপপরিদর্শক (এসআই ) নিয়োগের লিখিত পরীক্ষায় প্রশ্নফাঁস মামলায় আসামি আব্দুল্লাহ আল শাওনের একদিনের রিমান্ড মন্জুর করেছেন আদালত। বুধবার (২১ মার্চ) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে শেরে বাংলা নগর থানার মামলার তদন্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান (উপপরিদর্শক) আসামিকে তদন্তের স্বার্থে সাত দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করেন।

এজাহার থেকে জানা যায়; গত ২০ মার্চ ফার্মগেট তেজগাঁও কলেজে বাংলাদেশ পুলিশ বাহিনীর এসআই  পদে নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষায় আসামি শাওন ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করে প্রশ্ন সরবরাহ এবং উত্তর সংগ্রহ করেছেন। ওই ঘটনায় শাওনকে গ্রেফতার করে রাজধানীর শেরে বাংলা নগর থানায় এ মামলাটি দায়ের করে পুলিশ। পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০ এর ৪/৯(খ)/১৩ ধারা এ মামলাটি দায়ের করা হয়। মামলা নাম্বর ২৪(০৩) ১৮। 

/টিএইচ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম