বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির নিন্দা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি।
মঙ্গলবার (২৭ মার্চ) সমিতির সভাপতি অধ্যাপক ড.এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের সই করা বিবৃতিতে বলা হয়, ‘ঢাবি শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সভায় গত ২৬ মার্চ নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশিত ঢাবির মার্কেটিং বিভাগের শিক্ষক ড.মোর্শেদ হাসান খানের ‘জ্যোতির্ময় জিয়া'শীর্ষক লেখায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবমাননা,মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি এবং বঙ্গবন্ধুর শাসনামল নিয়ে মিথ্যে,বানোয়াট ও মনগড়া তথ্য পরিবেশনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
বিবৃতিতে মহান মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের নেতৃত্ব,ধারাবাহিক ভূমিকা ও বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার মতো মীমাংসিত সত্যকে নিয়ে বিকৃত ও বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।







