‘আত্মহত্যা নয়, সরকারি চাকরি চাই’

সিরাজুল ইসলাম রুবেল, ঢাবি
০২ এপ্রিল ২০১৮, ০৪:১৫আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ১৩:১৯

ঢাবি টিএসসি এলাকায় আরিফুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে হাঁটছিলেন এক তরুণ। ঊর্ধ্বাঙ্গে নেই জামা। পিঠে হলুদ রঙ দিয়ে লেখা ‘সরকারি চাকরি চাই’, বুকে লেখা ‘জয় বাংলা’। ক্যাম্পাসের এদিক-ওদিক হাঁটছিলেন আর একটু পর পর বলছেন, ‘আত্মহত্যা নয়, সরকারি চাকরি চাই’। মাঝে মধ্যে ‘জয় বাংলা’ স্লোগানও দিচ্ছেন।
সরকারি চাকরি না পাওয়ার হতাশা থেকে যেন কাউকে আত্মহত্যা করতে না হয়, তরুণদের পক্ষ থেকে সেই দাবি নিয়েই ক্যাম্পাসে ঘুরছিলেন এই তরুণ। কথা বলে জানা গেলো তার নাম আরিফুজ্জামান। রাজধানীর সোহরাওয়ার্দী কলেজ থেকে স্নাতক শেষ করে এখন ঢাকা কলেজের ইংরেজি বিভাগে স্নাতকোত্তর শ্রেণিতে পড়ছেন। বয়সও ৩০ পেরিয়ে গেছে।
জানতে চাইলে আরিফুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে বয়সের সঙ্গে পাল্লা দেওয়ার পাশাপাশি কোটাধারীদের সঙ্গেও পাল্লা দিতে গিয়ে বৈষম্যের শিকার হচ্ছেন তরুণরা। যে কারণে তরুণদের মধ্যে তৈরি হচ্ছে হতাশা। নষ্ট হচ্ছে তরুণদের প্রতিভা, তারা সামর্থ্যের প্রয়োগ ঘটাতে পারছেন না দেশ ও দেশের মানুষের জন্য। আবার চাকরি না পাওয়ায় পরিবারের আর্থিক সঙ্কট তারা দূর করতে পারছেন না, সামাজিকভাবেও অনেককে গঞ্জনা সহ্য করতে হচ্ছে। তীব্র এই হতাশা থেকে আত্মহননের পথও বেছে নিতে বাধ্য হচ্ছেন অনেক তরুণ। শনিবার (৩১ মার্চ) ঢাবির সান্ধ্যাকালীন এমবিএ কোর্সের শিক্ষার্থী তানভীর রহমানের আত্মহত্যার ঘটনাও তারই উদাহরণ। এ ঘটনার শিকার যেন তরুণদের না হতে হয়, সেই বার্তা সবার মধ্যে ছড়িয়ে দিতেই আরিফুজ্জামান রাজপথে নেমেছেন।
তিনি বলেন, ‘আমি আত্মহত্যা করতে চাই না, আমি সরকারি চাকরি চাই। কিন্তু সরকারি চাকরির বয়সসীমা ৩০ বছর। সেশন জট পেরিয়ে পড়ালেখা শেষ করে এই বয়সসীমার মধ্যে চাকরি পাওয়া অনেক কঠিন। একদিকে চাকরিপ্রার্থীর সংখ্যা যেমন অনেক বেশি, অন্যদিকে কোটার কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও অনেক তরুণই চাকরিবঞ্চিত হচ্ছে। কিন্তু আমার মতো অনেকেই আছেন যাদের সরকারি চাকরি খুব দরকার। বারবার পরীক্ষা দিয়েও সেই সুযোগ আমাদের হয় না।’
আরিফুজ্জামান আরও বলেন, ‘এরই মধ্যে আমার সরকারি চাকরির বয়স শেষ। বয়সের কারণে আর কোথাও আবেদন করতে পারছি না। একদিকে বয়সের এই স্বল্পতা, অন্যদিকে ৫০ ভাগেরও বেশি কোটা—সব মিলিয়ে আমাদের হতাশ হওয়া ছাড়া আর কী উপায় আছে!’
আরিফুজ্জামানের আশাবাদ, ভবিষ্যতে হয়তো যোগ্যতা থাকা সত্ত্বেও সরকারি চাকরি না পেয়ে আর কাউকে হতাশাগ্রস্ত হতে হবে না।
উল্লেখ্য, শনিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবনের ৯ তলা থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করেন তানভীর রহমান নামে সান্ধ্যকালীন এমবিএ কোর্সের একজন শিক্ষার্থী। তার স্বজনরা বলছেন, সরকারি চাকরি না পাওয়ার তীব্র হতাশা থেকেই আত্মহননের পথ বেছে নিয়েছেন তিনি
আরও পড়ুন-
ধর্ষকদের বিরুদ্ধে হার্ডলাইনে সরকার


ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে মানববন্ধন

/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম