হুন্ডি ব্যবসায়ী আনোয়ার হোসেনসহ ৫ জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০১৮, ০৪:৩৭আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ০৪:৩৮

আদালত হুন্ডি ব্যবসার মাধ্যমে অর্থপাচারের অভিযোগে দায়ের মামলায় আনোয়ার হোসেনসহ ৫ জনের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা নজরুল ইসলাম (রাজস্ব বিভাগ) মামলার সুষ্ঠু তদন্তের জন্য ৫ দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে হাজির করেন। শুনানি শেষে বিচারক প্রত্যেকের দুদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, হুন্ডি ব্যবসায়ী আনোয়ার হোসেন, জহিরুল ইসলাম, তরুণ দত্ত, আব্দুর রহমান ও জহিরুল ইসলাম। মামলার আরেক আসামি তামিজ আনোয়ার পলাতক।

গত ২৯ মার্চ শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম মানিক বাদী হয়ে মতিঝিল মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২৮ মার্চ তাজিম আনোয়ারের মতিঝিলের প্রতিষ্ঠানে তল্লালি চালিয়ে ব্যাগভর্তি ৯ লাখ ৭৫ হাজার টাকা পাওয়া যায়। এই টাকার উৎস সম্পর্কে প্রতিষ্ঠানের কর্মচারী ফরিদ এবং তার বন্ধু পরিচয় দানকারী তরুণ দত্ত জানান, এই টাকা ভারতে হুন্ডির মাধ্যমে পাঠানোর জন্য রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে এভাবে টাকা পাচার করে আসছেন বলেও তারা স্বীকার করেন। 

টিএইচ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম