মা-মেয়েকে অচেতন করে স্বর্ণালংকার-টাকা লুট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০১৮, ০৩:৩৪আপডেট : ০৬ এপ্রিল ২০১৮, ১১:১৮

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল বাসা ভাড়া নেওয়ার কথা বলে রাজধানীর রায়েরবাগে ঘরে ঢুকে মা-মেয়েকে অচেতন করে স্বর্ণালংকার ও টাকা লুটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কদমতলী রায়েরবাগে সাখাওয়াত উল্লাহর টিনশেড বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী দুই নারী ওই বাসায় ভাড়া থাকেন।

ভুক্তভোগীরা হলেন সাফিয়া বেগম (৪৬) ও তার মেয়ে সিমা আক্তার মীম (১৫)। বৃহস্পাতবার বিকালে অচেতন অবস্থায় উদ্ধার করে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।  

সাফিয়া বেগমের ছেলে রাকিব হাসান বাংলা ট্রিবিউনকে জানান, দুপুরে তিনি, তার মা ও বোন মীম বাসায় ছিলেন। এ সময় আনুমানিক ৩৫/৪৫ বছর বয়সী তিনজন নারী বাড়ির ভেতরে ঢুকে ঘর ভাড়া নেওয়া কথা জানায়। তারা ঘরে এসে বসে এবং আলাপচারিতা শুরু করে। ওই তিন নারী বাসায় দুপুরের খাওয়া-দাওয়াও করে এবং তাদের সঙ্গে থাকা বেলের সরবত বাসার সবাইকে খেতে দেয়, তারাও খায়।

রাকিব বলেন, ‘আমি নামাজ পড়তে মসজিদে যাবো, তখন তারাও আমাকে বাসা থেকে বের হতে তাড়া দেয়। তখন আমি বুঝতে পারিনি। সন্দেহ হলে আমি আবার বাসায় ফিরে আসি এবং পাশের রুমে শুয়ে থাকি। তাদের কোনও শব্দ শুনতে না পেয়ে আমি ওই ঘরে গিয়ে দেখি মা এবং বোন দুজনই অচেতন হয়ে পড়ে আছেন। পরে আমি প্রতিবেশীদের সহযোগিতায় তাদের হাসপাতালে নিয়ে যাই।’

তিনি জানান, মা-বোনের কানে ও গলায় থাকা স্বর্ণালংকার এবং ঘর থেকে টাকাও নিয়ে গেছে ওই তিন নারী।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ভিকটিম দুজনের স্টমাক ওয়াশ করার পর মেডিসিন বিভাগে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।

এ বিষয়ে কতদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘আমরা এখনও এমন কোনও খবর পাইনি।’ 

এআইবি/এসজেএ/ এএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম