শিক্ষার্থীদের জীবনের কথা ভেবে পুলিশ ডাকিনি: ঢাবি উপাচার্য

ঢাবি প্রতিনিধি
১০ এপ্রিল ২০১৮, ১৯:১৭আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ১৯:৩৩

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ঢাবি উপাচার্য ড. মো. আক্তারুজ্জামান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের মধ্যে রবিবার (৮ এপ্রিল) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে ব্যাপক ভাঙচুরের ঘটনার দিন শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তার কথা ভেবেই পুলিশকে ডাকেননি বলে জানিয়েছেন ঢাবি উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। ওই রাতের ভয়াবহতার কথা তুলে ধরতে গিয়ে তিনি বলেন, ‘ওই রাতে আমার নিজের ও আমার পরিবারের সদস্যদের জীবন ঝুঁকির মুখে ছিল। কিন্তু বাইরে অবস্থানরত শিক্ষার্থীদের জীবনের কথা ভেবেই সেদিন পুলিশের সহযোগিতা নেইনি।’
আজ মঙ্গলবার (১০ এপ্রিল) ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘উপাচার্যের প্রতি বিশ্ববিদ্যালয় পরিবারের সংহতি প্রকাশ’ শীর্ষক এক অনুষ্ঠানে ঢাবি উপাচার্য এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।
রবিবার মধ্যরাতে নিজের বাসভবনে হামলার ঘটনাকে বিশ্ববিদ্যালয়, তথা দেশকে অশান্ত করার চক্রান্ত অভিহিত করে ঢাবি উপাচার্য বলেন, ‘প্রশিক্ষিত সন্ত্রাসীরা প্রাণনাশের উদ্দেশ্যেই এই হামলা ও তাণ্ডবলীলা চালিয়েছিল।’
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপাচার্য ভবনে নারকীয় সেই হামলা, ভাঙচুর ও লুটপাটের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান। বক্তারা ধৈর্য, প্রজ্ঞা ও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলার জন্য উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে ধন্যবাদ দেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, সিনেট সদস্য মো. আলাউদ্দিন, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আলী আকবর প্রমুখ বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালন করেন।
আরও পড়ুন-
ঢাবি ক্যাম্পাস থেকে সরিয়ে নেওয়া হয়েছে পুলিশ
অর্থমন্ত্রী জানালেন বাজেটের পর কোটা সংস্কার হবে
ঢাবিতে এএসআইকে মারধর করলেন আন্দোলনকারীরা
দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে আবারও রাস্তায় আন্দোলনকারীরা
কোটা সংস্কারের দাবিতে সড়ক অবরোধ, রাজধানীতে তীব্র যানজট
সড়ক অবরোধ তুলে নিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

/টিআর/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম