বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ২২২ শিক্ষককে এমপিও দেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৮, ১৮:৪০আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ১৮:৪১

 বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২২২ শিক্ষককে এমপিও (মান্থলি পেমেন্ট অর্ডার) দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত পাঁচটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ  আদেশ দেন।

আদালতে রিটকারীদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্ল্যাহ মিয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির আহমেদ।

পরে মোহাম্মদ সিদ্দিক উল্যাহ মিয়া সাংবাদিকদের বলেন, ‘রিট আবেদনকারীরা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত। অথচ তারা এমপিও সুবিধা পাচ্ছেন না। এ কারণে তারা রিট দায়ের করেছেন। সেই রিট আবেদনের শুনানি নিয়ে রুল জারি করেন আদালত। এ সব রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আদালত আজ রায়ে রিট আবেদনকারীদের এমপিও দিতে নির্দেশ দেন।’  

প্রসঙ্গত, এর আগে ভোলার আলতাজের রহমান ডিগ্রি কলেজের শিক্ষক মো. সারোয়ার হোসেন, মেহেরপুরের গাংনী পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক আশরাফ হোসেন সহ ২২২ শিক্ষক তাদের চাকরি এমপিওভুক্ত চেয়ে পৃথক পৃথক ৫টি রিট আবেদন করেন। সেই রিটের শুনানি শেষে আদালত রায় ঘোষণা করেন।

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম