ঢাকায় এসকর্ট সার্ভিসের সাত জন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০১৮, ১৯:৪১আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ২০:১৫

গ্রেফতারের প্রতীকী ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ঢাকায় এসকর্ট সার্ভিস দেওয়া একটি দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজ অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। রাজধানীর গুলশান ও বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
মাসুদুর রহমান বলেন, ‘রবিবার (১৫ এপ্রিল) রাতে সিটিটিসির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগের ডিজিটাল ফরেনসিক টিম গুলশান ও বাড্ডা এলাকায় অভিযান করে তাদের গ্রেফতার করে।’
তিনি জানান, ফেসবুকসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে Online Escorts Service Provider পরিচয় দিয়ে অসামাজিক কার্যকলাপের অপরাধে ওই সাত জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলো মাহমুদ (২২), আসিফ হাসান তুষার (২৮), কাজী কাদের নেওয়াজ (২৫), রেজওয়ান উল হায়দার (২৮), সৈয়দ বিপ্লব হাসান (২৩), মোস্তফা মোশারফ (২৫) ও নুরুন্নাহার নুরী (১৯)।
তাদের কাছ থেকে চারটি মোবাইল, একটি ট্যাব, একটি হার্ডডিস্ক, ডিজে পার্টিতে প্রবেশের ১৩টি টিকিট ও ডিজে পার্টির ৯টি পোস্টার জব্দ করা হয়েছে।
ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা ফেসবুক আইডি, Facebook Groups, Facebook Page, You Tube Channel-সহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের Online Escorts Service Provider পরিচয় দিয়ে বিভিন্ন বয়সের নারীদের দিয়ে Escorts Service-এর ব্যবসা করে আসছিল। তারা বিভিন্নভাবে ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মিডিয়ায় অশালীন ছবি দিয়ে নানা ধরনের প্রচারণা চালাতো। সঙ্গে দেওয়া হতো মোবাইল নম্বর।
ডিএমপি বলেছে, তাদের কার্যক্রম বাংলাদেশ সরকারসহ এ দেশের ধর্ম ও ঐতিহ্যে আঘাত হানে এবং বিশ্ব পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

/এআরআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
মুসলিম না হিন্দু বিতর্কের অবসান, ইসলামী রীতিতে দাফন করা হলো সেই ব্যক্তিকে
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
রাজধানীর স্কুল ভবনের ১১ তলা থেকে নিচে পড়ে শিক্ষার্থী আহত
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
আলপি চমকে জর্ডানকে হারালো বাংলাদেশ 
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়