ঘুষের টাকাসহ গ্রেফতার সেই প্রকৌশলী একদিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০১৮, ১৪:২৩আপডেট : ১৯ এপ্রিল ২০১৮, ১৪:৫০

আটক প্রকৌশলী নাজমুল হক ঘুষের পাঁচ লাখ টাকাসহ গ্রেফতার নৌপরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী  ড. এসএম নাজমুল হকের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মুহম্মদ ফাহদ বিন আমিন চৌধুরীর আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে গতকাল বুধবার (১৮ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ সাত দিনের রিমান্ডের আবেদন করলে ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই আজ বৃহস্পতিবার রিমান্ড শুনানির তারিখ ধার্য করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন ও ঘটনার সঙ্গে অন্য কারও সংশ্লিষ্টতা আছে কিনা তা জানার জন্য জেল-হাজতে আটক নাজমুল হককে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

নাজমুল হকের পক্ষের আইনজীবী গোলাম মোস্তফা খান, মোসলেহ উদ্দিন জসিম রিমান্ড বাতিলের আবেদন করে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, নাজমুল হককে ফাঁদে ফেলে গ্রেফতার করা হয়েছে।

এদিকে দুদকের পক্ষে মোহাম্মদ আবুল হাসান রিমান্ড মঞ্জুরের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত একদিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে গত শুক্রবার (১৩ এপ্রিল) নাজমুল হককে ঢাকা মহানগর হাকিম সুব্রত ঘোষ শুভর আদালত জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠান।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল বিকালে রাজধানীর সেগুনবাগিচায় সেগুন হোটেল থেকে নাজমুল হককে ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বাধীন একটি দল। 

দুদক সূত্রে জানা যায়, মেসার্স সৈয়দ শিপিং লাইনসের এমভি প্রিন্স অব সোহাগ নামের যাত্রীবাহী নৌযানের রিসিভ নকশা অনুমোদন এবং নতুন নৌযানের নামকরণের অনাপত্তিপত্রের জন্য নাজমুল হকের কাছে গেলে তিনি ১৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। সংশ্লিষ্ট ব্যক্তি বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে অবহিত করেন। এরপর দুদক সব বিধি-বিধান অনুসরণ করে কমিশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারে নেতৃত্বে ফাঁদ মামলা পরিচালনার অনুমতি দেন। এর অংশ হিসেবে বৃহস্পতিবার বিকাল পৌনে ৬টায় ঘুষের টাকার কিস্তি বাবদ পাঁচ লাখ টাকা রাজধানীর সেগুন হোটেলে বসে যখন নাজমুল হক গ্রহণ করছিলেন, ঠিক তখনই ওত পেতে থাকা দুদকের বিশেষ দলের সদস্যরা তাকে হাতেনাতে গ্রেফতার করেন। 

রাজধানীর রমনা মডেল থানায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এর সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

আরও পড়ুন- 

ঘুষের পাঁচ লাখ টাকাসহ নৌ-অধিদফতরের প্রধান প্রকৌশলী আটক

ঘুষের টাকাসহ গ্রেফতার হওয়া নৌ-মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী বরখাস্ত

ঘুষের টাকাসহ ধরা পড়া নৌ অধিদফতরের প্রকৌশলী নাজমুল হক কারাগারে

/টিএইচ/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম