ঐশীর হাতে মা-বাবা খুনের মামলায় গৃহকর্মী ‍সুমির রায় ৬ মে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০১৮, ২১:১৭আপডেট : ২২ এপ্রিল ২০১৮, ২১:২২

আদালত মেয়ে ঐশী রহমানের হাতে পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের হত্যা মামলায় অপর আসামি গৃহকর্মী খাদিজা আক্তার সুমির অংশের রায়ের তারিখ আগামী ৬ মে ধার্য করেছেন আদালত। রবিবার (২২ এপ্রিল) মামলার যুক্তিতর্ক উপস্থাপনের শুনানি শেষে ঢাকার শিশু আদালতের বিচারক মো. আল মামুন এই হত্যা মামলার অপর অংশের রায় ঘোষণার এ তারিখ ধার্য করেন।
সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আব্দুস সাত্তার দুলাল এই তথ্য জানান।
আব্দুস সাত্তার দুলাল বলেন, ‘মামলায় রাষ্ট্রপক্ষে ৪৯ জন সাক্ষীর মধ্যে ২৩ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন আদালত।’
পুলিশ কর্মকর্তা মাহফুজুর রহমান ও মা স্বপ্না রহমান হত্যা মামলায় তাদের মেয়ে ঐশী রহমানের ২০১৫ সালের ১২ নভেম্বর মৃত্যুদণ্ডের রায় করেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। পরে ২০১৭ সালের ৫ জুন হাইকোর্ট তার দণ্ড পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
ওই ঘটনার মামলায় পুলিশ গৃহকর্মী খাদিজা আক্তার সুমির বয়স ১৬ বছরের নিচে হওয়ায় তার বিরুদ্ধে শিশু আইনে পৃথক চার্জশিট দাখিল করে পুলিশ। ঐশীর মামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে দ্রুত সম্পন্ন হলেও সুমির অংশের মামলা শিশু আদালতে বিচারের জন্য পাঠানো হয়।

গত ২০১৪ সালের ৯ মার্চ ডিবির ইন্সপেক্টর মো. আবুল খায়ের মাতুব্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের চামেলীবাগে নিজেদের বাসা থেকে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (পলিটিক্যাল শাখা) ইন্সপেক্টর মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন তাদের মেয়ে ঐশী রহমান রমনা থানায় আত্মসমর্পণ করে। পরবর্তীতে সে আদালতে হত্যার অভিযোগ স্বীকার করে জবানবন্দি দেয়। এরপর থেকে ঐশী কারাগারে রয়েছে। তবে শিশু হওয়ায় সুমি জামিনে রয়েছে।

/টিএইচ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের