মিরপুরে গ্যাস বিস্ফোরণ: ছেলের পর বাঁচানো গেলো না মাকেও

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৮, ১৬:৫১আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ১৬:৫৩

আগুনে দগ্ধ রাজধানীর মিরপুরে একটি ভবনে গ্যাস বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি মিনা (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৮০ ভাগেরও বেশি দগ্ধ ছিল। এর আগে, দগ্ধ অবস্থায় মারা গেছে মিনার সাত মাস বয়সী শিশুসন্তান তামিম। ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ শংকর পাল বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
মিরপুর ১১ নম্বরের ৩ নম্বর সড়কের একটি পাঁচ তলা ভবনের নিচতলায় মঙ্গলবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গুরুতর দগ্ধ হন মিনা, তার স্বামী মানিক (৩৫) ও তাদের সাত মাস বয়সী সন্তান তামিম। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামিয়া হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের স্থানান্তর করা হয় ঢামেক বার্ন ইউনিটে। সেখানে শিশু তামিমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। এ সময় তারা জানান, মিনা ও মানিকের শরীরের ৮০ শতাংশেরও বেশি পুড়ে গেছে।
ডা. পার্থ শংকর পাল জানান, চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার (২৫ এপ্রিল) দুপুর সোয়া ২টার সময় মারা গেছেন মিনা। এর ফলে এ দুর্ঘটনায় দগ্ধ তিন জনের মধ্যে বেঁচে রইলেন কেবল মিনার স্বামী মানিক।

/টিওয়াই/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম