‘বৃষ্টির মৌসুমে প্রয়োজন না হলে রাস্তা খোঁড়াখুঁড়ি উচিত নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০১৮, ১৭:৪৬আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ২০:০২

খান মো. বিলাল

বৃষ্টির মৌসুমে খুব প্রয়োজন না হলে রাস্তা খোঁড়াখুঁড়ি উচিত নয়। এতে জন-দুর্ভোগ বাড়ে। বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক আয়োজন ‘ঢাকার রাস্তায় যত বিপদ’ শীর্ষক বৈঠকিতে এ মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল। তিনি বলেন, ‘খুব জরুরি হলে বৃষ্টি-বাদলের দিনে রাস্তা সংস্কারের সময় পর্যাপ্ত সাবধানতার সঙ্গে কাজ করতে হবে। খেয়াল রাখতে হবে, জন-দুর্ভোগ যেন না হয়।’

মো. বিলাল বলেন, ‘গাছ কাটার বিষয়ে আমি বলতে চাই, চাইলেই গাছ কাটা যায় না। গাছ কাটারও একটি নিয়ম আছে। আমি জানি না, এই নিয়মগুলো সম্পর্কে সংশ্লিষ্টরা জানেন কিনা। তবে এটা ঠিক, কিছু গাছ আছে যেগুলো লাগালে ঝড়েও পড়ে না।’

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) বিকাল ৪টায় বাংলা ট্রিবিউনের কার্যালয়ে এ বৈঠকি অনুষ্ঠিত হচ্ছে। সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিটি এটিএন নিউজ চ্যানেল ও বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

বৈঠকিতে আলোচক হিসেবে আরও উপস্থিত আছেন– ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল, ফায়ার সার্ভিস মহা-পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান, অ্যাকশন এইড কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর, বুয়েটের শিক্ষক ড. শামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নঈম গওহার ওয়ারা এবং বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ।

 

আরও পড়ুন-

‘প্রয়োজন নয়, পয়সা আয় হবে ভেবেই প্রকল্প নেওয়া হয়’

‘গণপরিবহন ব্যবস্থায় সংস্কার দরকার’

‘সড়কের গাছগুলোর ঠিকমতো পরিচর্যা হয় না’

‘গণপরিবহনে যৌন হয়রানির ঘটনায় আমরা আতঙ্কিত’

/আরএআর/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম