ডিআইজি মিজানকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০১৮, ১০:৩৬আপডেট : ০৩ মে ২০১৮, ১১:৪৬

দুদকের জিজ্ঞাসাবাদে ডিআইজি মিজানুর রহমান
অবৈধ সম্পদ অর্জনসহ দুর্নীতির একাধিক অভিযোগে পুলিশের ডিআইজি মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৩ মে) সকালে তিনি দুদক কার্যালয়ে উপস্থিত হলে জিজ্ঞাসাবাদ শুরু হয়। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত ২৫ এপ্রিল দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী স্বাক্ষরিত এক চিঠিতে ডিআইজি মিজানকে দুদকে তলব করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, ডিআইজি মিজান ক্ষমতার অপব্যবহার করে শত কোটি টাকার মালিক হয়েছেন। তার নামে-বেনামে বিলাসবহুল বাড়ি, গাড়ি, ফ্ল্যাট ও জমি রয়েছে। একাধিক ব্যাংক হিসাবে রয়েছে বিপুল অর্থ ও ফিক্সড ডিপোজিট। এছাড়া দেশের বাইরে অর্থ পাচারেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন- 

প্রতিবেদন দেখে ডিআইজি মিজানের বিরুদ্ধে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিআইজি মিজানের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

/আরজে/এফএস/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম