গুলিস্তানে পুলিশের ধাক্কায় শরবত বিক্রেতার মৃত্যুর অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৮, ১৭:৪৩আপডেট : ০৫ মে ২০১৮, ১৭:৪৮

লাশ রাজধানীর গুলিস্তানে পুলিশের ধাক্কায় ফুটপাতের শরবত বিক্রেতা মো. শাহজামালের (৬৫) মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে ইব্রাহিম। শনিবার (৫ মে) বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে এ অভিযোগ করেন তিনি।
মৃতের স্বজন ও ছেলে জানান, গুলিস্তানে বঙ্গবন্ধু স্টেডিয়াম ৩ নম্বর গেইটের সামনে শরবত বেচতেন ময়মনসিংহের শিকারিকান্দা গ্রামের শাহজামাল। শনিবার দুপুরে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান চলার সময় পুলিশ শাহজামালের শরবতের গাড়ির একটি গ্লাস লাঠির আঘাতে ভেঙে ফেলেন এবং গাড়ি নিয়ে দ্রুত সড়ে যাওয়ার জন্য তাকে ধাক্কা দেন। পুলিশের ধাক্কায় শাহজামাল মাটিতে পড়ে যান। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর দুপুর ২টা ১০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহজামালের বড় ছেলে ইব্রাহিম বলেন, ‘পুলিশের ধাক্কায় আমার বাবা মাটিতে পড়ে যায়। পরে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে মারা যান। আমার বাবা এমনিতে স্টোকের রোগী ছিলেন।’
শাহজামালকে ঢামেকে নিয়ে আসা জুম্মন বলেন, ‘পুলিশের ধাক্কায় পড়ে গিয়ে তিনি অচেতন অবস্থায় ছিলেন। পরে পুলিশ একটি ভ্যানে তুলে আমাকে মেডিক্যালে পাঠায়।’
শরিফ নামের প্রত্যক্ষদর্শী এক কিশোর বলে, ‘উচ্ছেদের সময় পুলিশ ওই শরবত ব্যবসায়ীকে তাড়াতাড়ি সেখান থেকে যাওয়ার জন্য লাঠি দিয়ে একটি গ্লাস ভেঙে দেয় এবং তাকে ধাক্কা দেয়। তখন লোকটা মাটিতে পড়ে যায়।’
শাহজামালের ৪ ছেলে ও ২ মেয়ে রয়েছে। তার স্ত্রীর নাম তহুরা বেগম।
এ বিষয়ে কথা বলার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা আব্দুল মালেককে একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

/আরজে/এআইবি/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের