প্রশ্নফাঁসের প্রভাব পড়েনি, সঠিক মূল্যায়নের কারণে ফল খারাপ: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৮, ১৫:৩৫আপডেট : ০৬ মে ২০১৮, ১৫:৪০

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

পাসের হার কমার ক্ষেত্রে প্রশ্নফাঁসের কোনও প্রভাব পড়েনি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এবার এসএসসি পরীক্ষার ফল খারাপ হওয়ার বিষয়ে তিনি বলেন, মূল্যায়নে সমতা আনার কারণে এমনটি হয়েছে। এছাড়া বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য পরীক্ষার খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হয়েছে। রবিবার (৬ মে) সচিবালয়ে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের আনুষ্ঠানিক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘ইতিবাচক দিক হলো পাসের হার কমেছে। আমরা মূল্যায়নের ক্ষেত্রে পরিবর্তন এনেছি। মূল্যায়নে সমতা আনার জন্য এই পরিবর্তন। শিক্ষকরা যাতে ভালো করে খাতা দেখেন, ভালো করে না দেখেই যেন নম্বর না দেন। সেদিক থেকে ভালো করে খাতা দেখার ফলে পাসের হার কমেছে। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৭৭ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে এক লাখ ১০ হাজার ৬২৯ জন।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ব্যবহারিক পরীক্ষা শেষ হয় গত ৮ মার্চ।

এ বছর এসএসসি’র ফল তুলনামূলক খারাপ হওয়ার জন্য শিক্ষার মান বৃদ্ধিকে একটি বলে কারণ উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আমাদের শিক্ষার মানও বৃদ্ধি পাচ্ছে। গতবারও পাসের হার কমেছে, এবারও পাসের হার কমেছে। তবে দেখা দরকার মূল্যায়নটা সঠিক হয় কিনা। আমাদের শিক্ষার্থী বাড়ছে। সবাই ফেল করছে তা নয়।

কুমিল্লা বোর্ডে পাসের হার হঠাৎ বেড়ে যাওয়ার কারণ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, দুই বছর ধরে অব্যাহতভাবে প্রচেষ্ট নেওয়ার ফলে কুমিল্লা বোর্ড এ জায়গায় এসেছে বলে মনে করি। তারপরেও আরও কী কী বিষয় হতে পারে তা আমরা জেনে জানাতে পারবো। ফলাফলে সমতা আসছে, সবাই কাছাকাছি আছে। একটা ভিত্তি তৈরি হচ্ছে।

প্রশ্নফাঁসের কারণে পাঁচ হাজার সুবিধাভোগীর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে শিক্ষামন্ত্রী বলেন, এদের সবাইকে খুঁজে বের করছি। কেউ রেহাই পাবেন না। প্রথমত ওই সময় ধরা পড়েছে অনেকে। ১৫৭ জন আছে ২৫টি মামলা নিয়ে। যারা গ্রেফতার হয়েছেন তাদের ছাত্রজীবন, শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমাদের গোয়েন্দা সংস্থা করছে। এর বাইরেও খাতা দেখার মধ্যে আমরা সামঞ্জস্য রাখার চেষ্টা করা হয়েছে। প্রশ্নফাঁস হয়েছে শুধুমাত্র ৩০ নম্বরের। ছাত্রছাত্রীরা পরীক্ষার অনেক আগে হলে ঢুকে গেছে। ফলে এর সঙ্গে কোনও সম্পর্ক নেই। ফলাফলে প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন বলে উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।

আরও পড়ুন:

টানা তিনবার এগিয়ে মেয়েরা

বেড়েছে জিপিএ-৫ এর সংখ্যা, এগিয়ে ছেলেরা 

প্রধানমন্ত্রীর কাছে ফল হস্তান্তর, এসএসসিতে পাসের হার ৭৭.৭৭ 

বিদেশের কেন্দ্রগুলোতে পাসের হার খানিকটা কমেছে 

‘অকৃতকার্য হলে বকাঝকা দিয়ে লাভ নেই, অনুপ্রাণিত করতে হবে’

সিলেটে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ ৫

এমসিকিউ তুলে দিতে শিগগিরই কমিটি

যশোরে পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫

এবার ১০৯ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি 

৭ বছর ধরে জিপিএ-তে এগিয়ে ছেলেরা

/এসএমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম