‘সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার ইতিহাস রয়েছে, তা করেছে নির্বাচন কমিশনই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০১৮, ১৯:০২আপডেট : ১০ মে ২০১৮, ১৯:১৭

বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ ‘এই দেশে সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার ইতিহাস রয়েছে। আর তা করেছে নির্বাচন কমিশনই। যখন তারা তা করেছে, তখন তাদের সুবিধা আরও কম ছিল। আবার কখনো কোনও নির্বাচন কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করতে পারেনি। ফলে কোনও না কোনও সিস্টেমেই তো এগুলো হয়। যে সিস্টেম নির্বাচনকে সুষ্ঠু হতে দেয়, আবার যে সিস্টেম সুষ্ঠু হতে দেয় না সেটাই হলো পলিটিক্স।’

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে বৃহস্পতিবার (১০ মে) বিকাল সাড়ে ৪টায় ‘নির্বাচনের সীমানা’ শীর্ষক বৈঠকিতে বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এখন যদি ঢাকা উত্তর সিটির ভোটারদের কথায় আসি, সেখানে পারসেপশন একটু ভিন্ন। ওখানে যে দুই জন রিট করেছিলেন, তার একজন ছিলেন আওয়ামী লীগ এবং অন্যজন ছিলেন বিএনপির। আর গাজীপুরের এই নির্বাচনের বিষয়ে যেটা প্রথম থেকে ফোকাস্ড হয়েছে— সেটা হচ্ছে ওই রিটকারী সাভারের শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান। একইসঙ্গে তিনি সাভার উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক। বড় বিষয় সেটিও না। কিন্তু বড় বিষয় যেটি, সেটি হলো— তিনি যে রিটটি করলেন তা আবার খুব গোপনীয়তার মধ্যে যেমন করা হয়েছে; তেমনি সেটি খুব দ্রুততার সাথেই কাজ করেছে। দেশে পুলিশ বলি, প্রশাসন বলি এগুলো মাঝে মাঝে এত দ্রুততার সঙ্গে অ্যাক্ট করে তা অনেক সময় বিস্ময়কর মনে হয়। তবে বোঝা গেছে, কাজটি খুবই দ্রুততার সঙ্গে হয়েছে। কিন্তু আমি কি বলতে পারি হাইকোর্টকে জোর দিয়ে কাজটি দ্রুততার সঙ্গে করতে বলা হয়েছে? তা তো আমি বলতে পারিনা।’

হারুন উর রশীদ আরও বলেন, ‘হঠাৎ জানা গেলো হাইকোর্ট ইলেকশনটি স্থগিত করেছে। বিষয়গুলো মুহুর্তেই ঘটে গেলো। নোমানকে আটকে রাখা হলো। লিংকগুলো খুব ইন্টারেস্টিং। খালিদ মাহমুদ বললেন,—আইনশৃঙ্খার জন্য আটকে রাখলো। তাহলে, নোমান কি সেখানকার আইনশৃঙ্খলার অবনতি ঘটাবেন এমন কিছু? আমি তো এমনটি জানি না।’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম. সাখাওয়াত হোসেন (অব.), হাইকোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন।

রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এই আয়োজন সরাসরি সম্প্রচার করে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ সম্প্রচার করা হয় বাংলা ট্রিবিউন বৈঠকি।

আরও পড়ুন: 

‘রিটের মাধ্যমে নির্বাচন স্থগিত হলে কমিশনের কিছু করার থাকে না’

‘গাজীপুরের নির্বাচন স্থগিত নিয়ে সবাই একটু বিব্রতকর অবস্থায় পড়েছে’

‘সীমানা নির্ধারণের কাজ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের’

 

 

 

/আরএআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের