‘সীমানা নির্ধারণের কাজ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০১৮, ১৭:৪৯আপডেট : ১০ মে ২০১৮, ১৭:৫২

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচন কিন্তু এক না। সীমানা নির্ধারণের কাজ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। এখানে কমিশনের কিছু করার নেই। কিন্তু, এ যাবত সবসময়ই দোষ হয় এই কমিশনের এবং সঙ্গে আওয়ামী লীগের। মূল কথা হলো এসব বিতর্ক নিয়ে কাদা ছোড়াছুড়ি করে বিষয়টি আরও ঘোলাটে করা হচ্ছে। আমাদের দৃষ্টির সীমানা হয়ত বেড়েছে, কিন্তু মানসিকতার পরিবর্তন হয়নি।’

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে বৃহস্পতিবার (১০ মে) বিকাল সাড়ে ৪টায় ‘নির্বাচনের সীমানা’ শীর্ষক বৈঠকিতে তিনি এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘কিছুতে কিছু হলেই কমিশনের দোষ দিয়ে বসি। কিন্তু, তার যে কাজ তাতে তো তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত; কিন্তু সেটাও তো কেউ করে না। আজ  আমরা বলছি কমিশন খুব ভালো করছে, বিএনপি বলছে কমিশন আওয়ামী লীগের; সরকারের। অন্যদলগুলো হয়তো অন্য কথা বলছে।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য সব রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে। কিন্তু, তা না করে নিজ নিজ মতামত দিয়ে নির্বাচন কমিশনকে বিতর্কিত করার চেষ্টা করা হয়। তা না করে, আসুন নির্বাচন কমিশনকে আরও সহযোগিতা করি।’

সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও অংশ নিয়েছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম. সাখাওয়াত হোসেন (অব.) হাইকোর্টের সাবেক রেজিস্ট্রার ইকতেদার আহমেদ, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন ও বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ।

রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এই আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা যাচ্ছে বাংলা ট্রিবিউন বৈঠকি।

আরও পড়ুন: 

‘রিটের মাধ্যমে নির্বাচন স্থগিত হলে কমিশনের কিছু করার থাকে না’

‘গাজীপুরের নির্বাচন স্থগিত নিয়ে সবাই একটু বিব্রতকর অবস্থায় পড়েছে’

 

/আরএআর/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম