গুলশানে বৃদ্ধার লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০১৮, ২১:৫৩আপডেট : ১১ মে ২০১৮, ২১:৫৭

লাশ উদ্ধার রাজধানীর গুলশানে একটি ভবনের পঞ্চম তলা থেকে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম সাহেরা বানু (৭০)। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার (১১ মে) দুপুরে এ ঘটনা ঘটে। গুলশান থানার পরিদর্শক (অপারেশন) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গুলশান-২ নম্বর সেকশনের গুলশানের ৬২ নম্বর সড়কের ৬ নম্বর বাসায় একাই থাকতেন সাহেরা বানু। তার পরিবারের সদস্যদের সবাই লন্ডনপ্রবাসী। শুক্রবার দুপুরে ওই বাসায় কারো সারাশব্দ না পেয়ে দরজা ভাঙা হয়। সাহেরা বানু প্রায় ৩০ বছর ধরে ওই বাসার গৃহকর্মী হিসেবে তদারকি করতেন।
পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার আব্দুল আহাদ বলেন, ‘বৃদ্ধার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার কীভাবে মৃত্যু হয়েছে তা জানার চেষ্টা চলছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

/এনএল/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম