বাসচাপায় পা হারানো কমিউনিটি পুলিশ সদস্যের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মে ২০১৮, ০৪:০৯আপডেট : ১৮ মে ২০১৮, ০৪:১৪

 

বাসচাপায় পা হারানো কমিউনিটি পুলিশ সদস্যের মৃত্যু রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে দায়িত্ব পালনকালে বাসচাপায় পা হারানো কমিউনিটি পুলিশের সদস্য আলাউদ্দিন সুমন চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন। বৃহস্পতিবার (১৭ মে) রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। 

গত ১২ মে সকালে রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে দায়িত্ব পালনকালে যাত্রাবাড়ী থেকে ছেড়ে আসা গুলিস্তানগামী তারাবো পরিবহনের একটি বাসের ধাক্কায় আহত হন সুমন। তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে আনা হয়। বৃহস্পতিবার রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

এই ঘটনায় গত রবিবার ওয়ারী থানায় আলাউদ্দিনের বড় ভাই বাদী হয়ে একটি মামলা করেন। পরে পুলিশ বাসচালক ইকবাল হোসেনকে (২৩) গ্রেফতার করে। তিনি এখন কারাগারে আছেন। 

মামলার তদন্ত কর্মকর্তা ও ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।

সুমন নারায়ণগঞ্জের সানারপাড়ে পরিবার নিয়ে থাকতেন। তার স্ত্রীর নাম ঝুমুর আক্তার। তাদের দুই সন্তানের মধ্যে বড় মেয়ে বুশরা অষ্টম শ্রেণিতে এবং ছেলে ইশরাক চতুর্থ শ্রেণিতে পড়ছে।

 

/এসজেএ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম