সীতাকুণ্ডে দুই আদিবাসী কিশোরীর খুনিদের গ্রেফতারের দাবি

ঢাবি প্রতিনিধি
২২ মে ২০১৮, ১৯:৪৮আপডেট : ২২ মে ২০১৮, ১৯:৪৮

শাহবাগে মানববন্ধন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ধর্ষণের পর দুই আদিবাসী কিশোরীকে হত্যার ঘটনায় বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন হয়েছে শাহবাগে। মঙ্গলবার (২২ মে) বিকালে শাহবাগ প্রজন্ম চত্বরে ‘খুন-ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে নাগরিকবৃন্দ’ ব্যানারে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সমাবেশে প্রকাশক রবিন আহসানের সঞ্চালনায় নারী অধিকার কর্মী জাকিয়া শিশির বলেন, ‘আমরা এখন নিরাপত্তাহীনতার সময়ে বাস করছি। সারা দেশে গণহারে নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। কিন্তু আজ পর্যন্ত কোনও ধর্ষণের বিচার হয়নি। আপনারা জানেন, সীতাকুণ্ডে আদিবাসী কিশোরী সুখলতি ত্রিপুরা ও রানী ত্রিপুরাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। পাহাড় ও সমতলে কোথাও নারীরা নিরাপদ নয়। আজ চুপ থাকার সময় নেই, আসুন আমরা সবাই মিলে খুন-ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়াই।’  

প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে সাবেক বিচারপতি শেখ বাতেন বলেন, ‘বাংলাদেশে তিন ধরনের ধর্ষণ হচ্ছে। সর্বত্র ধর্ষণ, গণধর্ষণ ও হত্যা হচ্ছে। যারা ধর্ষণ করছে তারা বেশির ভাগই ক্ষমতাবান। বেছে বেছে তারা দুর্বলদের ওপর নির্যাতন চালাচ্ছে। মুক্তিযুদ্ধের সময় অনেক নারী ধর্ষণের শিকার হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘ধর্ষণের বিচারের জন্য কেন রাস্তায় এসে মানববন্ধন করতে হবে, এটা তো রাষ্ট্রের বিচার করার কথা। কিন্তু রাষ্ট্র বিচার করতে ব্যর্থ হচ্ছে।’ 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম