ইবিএলের নিরাপত্তাকর্মী খুন: আসামি রাসেলের জবানবন্দি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৮, ০২:৪৪আপডেট : ২৫ মে ২০১৮, ০২:৪৬

গ্রেফতার রাসেল রাজধানীর সেনানিবাস এলাকায় ইস্টার্ন ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী শেখ তৌহিদুল ইসলাম নূরনবী হত্যাকাণ্ডে গ্রেফতার রাসেল শেখ নয়ন হত্যার দায় স্বীকার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

বৃহস্পতিবার (২৪ মে) দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপ-পরিদর্শক মো. আসাদুজ্জামান মহানগর হাকিম আদালতে রাসেলকে হাজির করেন। পরে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক সত্যব্রত শিকদার আসামির জবানবন্দি গ্রহণ করেন। এরপর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বুধবার (২৩ মে) দুপুরে রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মনজুর মেহেদী ইসলাম জানান, শেখ রাসেল নয়ন নিরাপত্তাকর্মী নূরনবীর পূর্বপরিচিত ছিল। গতবছরের জুলাই মাসে বাগেরহাট পিসি কলেজের পাশের নদীতে নৌকা বাইচ দেখতে গেলে সামান্য বিষয় নিয়ে সে সময় নূরনবী ও তার লোকজন নয়নকে মারধর করে। পরে ঢাকায় এসে নয়ন একটি কোম্পানিতে প্রথমে সিকিউরিটি গার্ড হিসেবে এবং পরে আরেকটি কোম্পানিতে মার্কেটিং বিভাগে কাজ নেয়।

ওইদিনের ঘটনার বিবরণে তিনি বলেন, গত ২০ মে রাতে তৌহিদুল ওই বুথে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। রাসেল ঢাকার বিভিন্ন এলাকায় লোক নিয়োগের পোস্টারিং করছিল। রাতে ইবিএলের ওই বুথে গিয়ে তৌহিদুলকে দেখে রাসেল ক্ষিপ্ত হয়। গতবছরের বিষয় নিয়ে তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এরপর হাতাহাতি। হাতাহাতির একপর্যায়ে রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে রাসেল ছুরি দিয়ে তৌহিদুলকে জখম করে। তৌহিদুলের মৃত্যু নিশ্চিত হওয়ার পর এটিএম বুথের লাইট বন্ধ করে ছুরিটি পাশের ড্রেনে ফেলে দিয়ে খুলনা পালিয়ে যায় সে।

ওই ঘটনায় ২২ মে (মঙ্গলবার) দিবাগত রাতে খুলনার সোনাডাঙ্গা থেকে আসামি রাসেলকে গ্রেপ্তার করে র‌্যাব-১।

গত ২১ মে সকালে ক্যান্টনমেন্টের পোস্ট অফিসের পাশের ইবিএল বুথে শেখ তৌহিদুল ইসলাম নূরনবীর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় রাতেই নিহত নূরনবীর বাবা শেখ আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।

/টিএইচ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম