ট্রেন থেকে পড়ে পানি বিক্রেতা কিশোরের পা বিচ্ছিন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মে ২০১৮, ২৩:৩৬আপডেট : ২৫ মে ২০১৮, ২৩:৩৬

ট্রেনে কাটা মগবাজার ওয়ারলেস রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে রনি (১৫) নামের এক কিশোর পানি বিক্রেতার ডান পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৫ মে) রাত ৯ টার দিকে ঘটনাটি ঘটে।

রনিকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা কলেজছাত্র মো. আলামিন সাংবাদিকদের বলেন, রাত আনুমানিক ৯টার দিকে ওয়ারলেস গেট এলাকায় রনি ট্রেন থেকে পড়ে গেলে ওই ট্রেনের নিচে তার ডান পা চলে যায়। এতে তার হাঁটুর ওপর থেকে পা বিচ্ছিন্ন হয়ে যায়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, রাত ১০টার দিকে রনিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়।

আহত রনির বরাত দিয়ে বাচ্চু মিয়া জানান, ছেলেটি ট্রেনে পানি বিক্রি করতো। বিমানবন্দর রেলস্টেশন থেকে আসার পথে মহাখালী ওয়ারলেস এলাকায় ট্রেনের গতি ধীর হলে সে নামতে যায়। এসময় হাত ফসকে নিচে পড়ে গেলে ট্রেনের নিচে তার এক পা চলে যায়। এতে পা’টি বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে বিচ্ছিন্ন হওয়া পা’টিসহ ছেলেটিকে দুই শিক্ষার্থী উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন।

রনির বাড়ি ফেনীতে। তার বাবা নাম নাসির উদ্দিন।

/এআইবি/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান