ইসরায়েলের পণ্য বর্জনের আহ্বান হেফাজতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মে ২০১৮, ২২:২১আপডেট : ২৬ মে ২০১৮, ২২:২৭

হেফাজতে ইসলামের ইফতার মাহফিল ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং তাদের সব পণ্য বর্জন করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম। সংগঠনের মহাসচিব মাওলানা জুনাইদ বাবুনগরী এ আহবান জানান।

শনিবার (২৬ মে) বিকালে চট্টগ্রাম মুসলিম হলে হেফাজতে ইসলাম আয়োজিত ‘বায়তুল মুকাদ্দাস পুনরুদ্ধার ও ইসরায়েলি আগ্রাসন প্রতিরোধে মুসলিম উম্মাহর করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ আহবান জানানো হয়।
জুনাইদ বাবুনগরী বলেন, ‘বিগত ১৫ মে অর্ধ শতাধিক মুসলমানকে নির্বিচারে গুলি করে হত্যা এবং ২ হাজার ৫০০ মানুষকে আহত করেছে। ইসরায়েল একটি অবৈধ সন্ত্রাসবাদী রাষ্ট্র। আর মার্কিন যুক্তরাষ্ট্র হলো তাদের মদদদাতা। তেল আবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্থর করা একটি অবৈধ পদক্ষেপ। মুসলমানদের রক্তের ওপর দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বায়তুল মুকাদ্দাসের পবিত্র ভূমি জেরুসালেমে মার্কিন দূতাবাস উদ্বোধন করে মুসলিম উম্মাহর কলিজায় আঘাত হেনেছেন।’
তিনি বলেন, ‘ফিলিস্তিনিরা আমাদের ভাই। তাদের অধিকার প্রতিষ্ঠায় জালিম ইসরায়েল ও মার্কিনিদের বিরুদ্ধে বিশ্বব্যাপী গণ-আন্দোলন গড়ে তুলতে হবে।’
আলোচনা সভায় উপস্থিত ছিলেন দারুল উলুম হাটহাজারীর মুহাদ্দিস শেখ আহমদ, ড. আ ফ ম খালিদ হোসেন,মাওলানা আহমদ দিদার, মাওলানা মঈনুদ্দিন রুহী, হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নাসির উদ্দিন মুনরি, মাওলানা হাফেজ সোহাইব, মাওলানা আজিজুল হক, নাসিরাবাদ মাদরাসার মুহতামিম মওলানা আবদুল জাব্বার, সেগুনবাগান কমপ্লেক্সের চেয়ারম্যান মাওলানা হাফেজ মোহাম্মদ তৈয়ব প্রমুখ।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম