নতুন প্রজন্মকে এগিয়ে নেওয়ার দায় শিক্ষকদের: শিক্ষামন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুন ২০১৮, ২১:৩৮আপডেট : ০৬ জুন ২০১৮, ২১:৩৯

বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলা। আর এই প্রজন্মকে সেই শিক্ষা দিয়ে গড়ে তোলার দায় শিক্ষকদের।  শিক্ষকদেরকে সেই মানসিকতা নিয়ে চলতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার (৬ জুন) রাজধানীর অফিসার্স ক্লাবে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘শিক্ষকদের মূল কাজ হলো— নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষা, বিশ্বমানের শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা। তাদের মেধার  বিকাশ ঘটানো। যুগের সঙ্গে তাল মিলিয়ে তাদেরকে এগিয়ে নেওয়ার দায় শিক্ষকদেরই।’
শিক্ষকদের সব দাবি দাওয়া মেনে নেওয়া হয় দাবি করে তিনি বলেন, ‘আমরা শিক্ষকদের কোনও দাবি অপূর্ণ রাখি না। বর্তমান সরকার শিক্ষকবান্ধব সরকার।  সবসময় শিক্ষকদের প্রতি সরকারের মনোযোগ রয়েছে। কখনও গাফিলতি করা হয় না।’  

শিক্ষকদের গত এক বছরে পদোন্নতির পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, ‘গত রমজান থেকে এই রমজান পর্যন্ত প্রভাষক থেকে সরকারি অধ্যাপক পদে উন্নীত হয়েছেন ৪২২ জন। সহকারী অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে উন্নীত হয়েছেন ৪৮৬ জন। সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক হয়েছেন ২৩৪ জন। নতুন পদ সৃজন করা হয়েছে ৩৮০ জনের। এছাড়া, শিক্ষা পরিবারে আরও সদস্য বৃদ্ধির জন্য ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। অনেক শিক্ষক তৃতীয় গ্রেড থেকে যেন দ্বিতীয় গ্রেডে উঠতে পারেন, সেটা নিয়েও কাজ চলছে।’

এর আগে বিসিএস সাধারণ শিক্ষ সমিতির সভাপতি ও কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ আইকে সেলিম উল্লাহ খোন্দকার কয়েকটি দাবি উস্থাপন করেন। তিনি বলেন, ‘শিক্ষকরা অনেক সময় গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন। তখন চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে সম্ভব হয় না। ফলে সেই অসুস্থ শিক্ষকদের চিকিৎসার জন্য যদি একটি ফান্ড করা যায়, তাহলে অসুস্থ শিক্ষকরা অনেক উপকৃত হবেন।’

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন— মাধ্যমিক ও উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা বিভাগের আলমগীর হোসেন প্রমুখ।

/আরএআর/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম