যানজট নিরসনে স্কুলবাস আমদানিতে বিশেষ শুল্ক সুবিধার ঘোষণা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০১৮, ১৬:৫৫আপডেট : ০৭ জুন ২০১৮, ১৭:৫০

স্কুল বাস যানজট থেকে রক্ষা পেতে এবং শিক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি কমাতে রাজধানীতে স্কুল বাস সার্ভিস চান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তাই কোনও শিক্ষাপ্রতিষ্ঠান বা এজেন্সি স্কুল বাস সার্ভিস চালু করতে চাইলে আমদানির ক্ষেত্রে বিশেষ শুল্ক সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার (৭ জুন) জাতীয় সংসদে দেওয়া বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এ ঘোষণা দেন।
আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘ঢাকা শহরে স্কুলগুলোতে ছাত্রছাত্রী যাতায়াতের জন্য অধিকাংশ স্কুলেই বাস নেই। তাই অভিভাবকরা নিজস্ব গাড়ি ব্যবহার করে তাদের সন্তানদের স্কুলে যাতায়াত নিশ্চিত করতে বাধ্য হচ্ছেন, যা ঢাকা মহানগরীতে যানজট সৃষ্টিতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। উন্নত দেশের মতো স্কুলের জন্য ডেডিকেটেড স্কুলবাস সার্ভিস চালু করে যানজট ও ছাত্রদের স্কুলে যাতায়াত সহজতর ও নিরাপদ করা যেতে পারে। এ লক্ষ্যে কোনও শিক্ষাপ্রতিষ্ঠান বা এজেন্সি স্কুলবাস সার্ভিস চালু করার আগ্রহ প্রকাশ করলে তা যথাযথ বিবেচনায় বিশেষ শুল্ক সুবিধায় আমদানির সুযোগ দেওয়া হবে।’

/এসএস/এসএমএ/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী