সিটি নির্বাচন উপলক্ষে গাজীপুরে বিজিবি মোতায়েন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০১৮, ১৪:১০আপডেট : ২৪ জুন ২০১৮, ১৪:৫৯

বিজিবি মোতায়েন (ফাইল ছবি)

 গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচনকে কেন্দ্র করে চারদিনের জন্য ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। রবিবার (২৪ জুন) সকাল থেকে গাজীপুর নির্বাচনি এলাকায় বিজিবি সদস্যদের উপস্থিতি দেখা গেছে।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহসিন রেজা বলেন, ‘আজ ২৪ জুন থেকে নির্বাচনের পরদিন ২৭ জুন পর্যন্ত ২৯ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তারা নির্বাচনি এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।’

উল্লেখ্য, আগামী ২৬ জুন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৫৭টি সাধারণ এবং ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গঠিত এ সিটি করপোরেশনে মোট ভোটার ১১ লাখ ৩৭ হাজার ৭৩৭ জন। এরমধ্যে ৫ লাখ ৭৯ হাজার ৯৩৫ জন পুরুষ এবং ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন নারী ভোটার। এ নির্বাচনে মেয়র পদে সাতজন, সংরক্ষিত আসনে (নারী কাউন্সিলর) ৮৪ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০১৩ সালে গাজীপুর ও টঙ্গী পৌরসভার ৩২৯ দশমিক ৫৩ বর্গকিলোমিটার এলাকা নিয়ে গাজীপুর মহানগরের যাত্রা শুরু হয়।

/আরজে/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম