খালেদা জিয়ার জামিননামা কারাগারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুন ২০১৮, ১৮:৫১আপডেট : ২৪ জুন ২০১৮, ১৮:৫৩

খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিননামা কারাগারে পাঠানো হয়েছে। রবিবার (২৪ জুন) ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এ জামিননামায় সই করেন। ঢাকা মহানগর হাকিম আদালতের জুডিশিয়াল মুন্সিখানা শাখার পেশকার ওমর ফারুক চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

ওমর ফারুক চৌধুরী বলেন, ‘খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার জামিননামা বিচারক সই করেছেন। আমরা জামিননামাটি নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে ডাকযোগে পাঠিয়ে দিয়েছি।’

জামিননামা কারাগারে পাঠানোর বিষয়ে জানতে চাইলে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, ‘আমরা জামিননামা গত মাসে (মে) দাখিল করলেও দীর্ঘদিন পর আজ জামিননামা সই হয়েছে।
জামিননামাটি কারাগারে পাঠানো হয়েছে। কারা কর্তৃপক্ষ যাচাইবাচাই করে পরবর্তী পদক্ষেপ নেবে।’

গত ১৬ মে ঢাকা মহানগর জুডিশিয়াল মুন্সিখানায় এ জামিননামা দাখিল করেন আইনজীবীরা। ওইদিন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিন আদেশ বহাল রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার দায়ের করা হাইকোর্টের আপিল আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করার জন্য সংশ্লিষ্ট বেঞ্চকে নির্দেশ দেন আদালত।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয় আসামির প্রত্যেককে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা করে অর্থদণ্ড করেন। রায়ের দিনই খালেদা জিয়াকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

 

 

/টিএইচ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম