নারায়ণগঞ্জে গ্যাসের রাইজার বিস্ফোরণে ২ শিশু অগ্নিদগ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০১৮, ০২:৩৯আপডেট : ২৫ জুন ২০১৮, ০২:৪২

অগ্নিদগ্ধ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উত্তর মাদানিনগর এলাকায় একটি ভবনের গ্যাসের রাইজার বিস্ফোরণে দুই শিশু অগ্নিদগ্ধ হয়েছে। তাদের আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। রবিবার (২৪ জুন) বিকালে এ ঘটনা ঘটে। ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো.বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অগ্নিদগ্ধরা হচ্ছে, মো. সিফাত রহমান (১২) ও তার মামাতো ভাই মো. জোবায়ের আহাম্মদ (১৩)। সিফাত স্থানীয় স্কুলের ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশুনা করে, তার বাবার নাম রেজাউল হক। জোবায়ের মাদ্রাসায় পড়াশুনা করে, তার বাবার নাম আলমঙ্গীর হোসেন। 

বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান,অগ্নিদগ্ধ শিশুদের অবস্থা আশংকাজনক। তাদের মধ্যে জোবায়ের ৯৫ শতাংশ  ও সিফাতের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে।

ভবনের মালিক আবুল হোসেন জানান, দগ্ধ শিশু সিফাত ও জোবায়েরের পরিবার তার বাসায় ভাড়া থাকেন।  রবিবার বিকালে ভবনের তিন তলায় শিশু দু’টি খেলা করছিল। হঠাৎ নিচতলার গ্যাসের লাইনের রাইজার বিস্ফোরিত হয়। রাইজার থেকে আগুনের কুণ্ডলী উপরে উঠে উচ্চ ক্ষমতা সম্পন্ন ভোল্টেজের বিদ্যুৎ লাইনের তারের সঙ্গে স্পর্শ করে। এতে বিকট শব্দে আগুনের স্পার্ক ওই দুই শিক্ষার্থীর শরীরে পড়লে তারা অগ্নিদগ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেকে পাঠায়। পরে ফায়ারসার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।

এসআই মো.বাচ্চু মিয়া জানান, সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অভিহিত করা হয়েছে। 

/এআইবি/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম