কোটা সংস্কার: সোমবার সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ ও পতাকা মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৮, ১৮:৫৫আপডেট : ০১ জুলাই ২০১৮, ২০:১২

কর্মসূচি ঘোষণা করছেন লুৎফর নাহার নীলা কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা আগামীকাল সোমবার (২ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ ও পতাকা মিছিলের ঘোষণা দিয়েছে। সকাল ১০টায় এ কর্মসূচি পালন করা হবে। এছাড়া, কোটা বিষয়ক প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে

রবিবার বিকালে রাজধানীর পরীবাগে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক লুৎফর নাহার নীলা ও শফিউল আলম।

লুৎফর নাহার নীলা বলেন, শনিবার ও রবিবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। রাশেদসহ আমাদের তিন নেতাকে গ্রেফতার করা হয়েছে। এর প্রতিবাদে সোমবার সকাল দশটায় সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ ও পতাকা মিছিল করা হবে। রাশেদসহ সবাইকে দ্রুত মুক্তি দিতে হবে। নুরসহ যাদের মারধর করা হয়েছে তাদের চিকিৎসার খরচ বহন করতে হবে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তার ঘোষণা অনুযায়ী প্রজ্ঞাপন জারি করলে আমরা এ আন্দোলন থেকে সরে দাঁড়াব। আর য‌দি প্রজ্ঞাপন জা‌রি করা না হয় তাহ‌লে পরবর্তী‌তে আরও কঠোর কর্মসূ‌চি দেওয়া হবে।

/আরএআর/এএম/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ