যশোরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দুই পাইলট নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৮, ০০:৩০আপডেট : ০২ জুলাই ২০১৮, ১৪:৫২

 মো. সিরাজুল ইসলাম ও এনায়েত কবির পলাশ যশোরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (কে-৮ডব্লিউ) বিধ্বস্তের ঘটনায় দুইজন পাইলট স্কোয়ার্ডন লিডার মো. সিরাজুল ইসলাম ও এনায়েত কবির পলাশ নিহত হয়েছেন। রবিবার (১ জুলাই) রাত ৯টার দিকে যশোরের একটি বাওরে বিমানটি বিধ্বস্ত হয়। আইএসপিআর-এর পরিচালক আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘লাশ ও বিধ্বস্ত বিমান উদ্ধার তৎপরতা চলছে। ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হবে। 
বিধ্বস্ত বিমানের উদ্ধার কাজ চলছে এদিকে আমাদের যশোর প্রতিনিধি জানিয়েছেন, রবিবার রাত ৯টার দিকে যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের বুকভরা বাঁওড়ে বিমানটি বিধ্বস্ত হয়।

যশোর বিমান বন্দরের ম্যানেজার আলমগীর পাঠান বলেন, ‘প্রশিক্ষণ বিমানটি যশোর বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।’

দেয়াড়া ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান বলেন, ‘বিমানটি বুকভরা বাঁওড়ের মাঝেই পড়েছে। এখানে ফায়ার সার্ভিস, পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা সেখানে অবস্থান করছেন। এখন বৃষ্টি হচ্ছে।’

/আরজে/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য শনাক্তে সমন্বিত ফ্যাক্টচেকিং কাঠামো গড়ার উদ্যোগ
সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য শনাক্তে সমন্বিত ফ্যাক্টচেকিং কাঠামো গড়ার উদ্যোগ
নিষিদ্ধ হয়েছিল সালমান শাহকে নিয়ে লেখা যে বই
নিষিদ্ধ হয়েছিল সালমান শাহকে নিয়ে লেখা যে বই
হামের উপসর্গে আরও ৪ মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ মৃত্যু
৫৫ বছরের মধ্যে সর্বোচ্চ বিদ্যুৎ ঘাটতি: সংসদে নুরুল ইসলাম বুলবুল
৫৫ বছরের মধ্যে সর্বোচ্চ বিদ্যুৎ ঘাটতি: সংসদে নুরুল ইসলাম বুলবুল
সর্বাধিক পঠিত
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
প্রিপেইড মিটারে অতিরিক্ত টাকা কাটার কারণ জানালো ডিপিডিসি 
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
যশোরে নিজ ঘর থেকে দুই ছেলে ও বাবার লাশ উদ্ধার
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
দারুওয়ালা থেকে পুনাওয়ালা: পার্সিদের পদবি এত বিচিত্র কেন
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
একসঙ্গে আসছে ৫ হাজার মার্কিন সৈন্য, বড় বিপদে যৌনকর্মীরা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
মাদ্রাসাছাত্রকে ধর্ষণের অভিযোগে ৪ শিক্ষক ও ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা