ছাত্রদলের সাবেক সভাপতি হেলালকে হয়রানি না করতে হাইকোর্টের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০১৮, ১৯:০৬আপডেট : ০২ জুলাই ২০১৮, ১৯:০৯

হাইকোর্ট জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আজিজুল বারী হেলালকে সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেফতার ও হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এজাহারে নাম নেই এমন কোনও মামলায়ও তাকে গ্রেফতার না দেখাতে বলা হয়েছে।
সোমবার (২ জুলাই) বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আজিজুল বারী হেলালের করা এক আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
পরে রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘এ পর্যন্ত ৪১টি মামলায় হেলালকে আসামি করা হয়েছে। এসব মামলায় জামিন পেয়েছেন তিনি। কিন্তু তাকে এখনও কারাগারে বন্দি রাখা হয়েছে। জামিন নিয়ে কারাগার থেকে বের হওয়ার সময় অন্য মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে (শ্যোন অ্যারেস্ট) কারাবন্দি করে রাখছে। এ কারণে তিনি হাইকোর্টে আবেদন জানালে আদালত ওই আদেশ দেন।’

/বিআই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম