রাইফার মৃত্যুর ঘটনা তদন্তে মন্ত্রণালয়ের নির্দেশনার অপেক্ষায় বিএমডিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৮, ১৬:৫৬আপডেট : ০৯ জুলাই ২০১৮, ১৬:৫৯

রাইফা খান চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসকের অবহেলায় শিশু রাইফার মৃত্যুর ঘটনা তদন্তে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। সোমবার (৯ জুলাই) বিএমডিসির রেজিস্ট্রার ডা. মো. জাহেদুল হক বাসুনিয়া বাংলা ট্রিবিউনকে এ কথা জানান।
ডা. মো. জাহেদুল হক বলেন, ‘আমরা এখনও ডাইরেক্টলি কোনও চিঠি পাইনি। উই আর ওয়েটিং ফর দ্যা লেটার। কীভাবে এটা নিয়ে কাজ করা যায়, কীভাবে এটা করা যায়, বা অভিযোগ কী আছে, সেটা আমরা দেখবো। আমাদের নিজস্ব তদন্ত কমিটি আছে, তারা তদন্ত করবে।’
গত রবিবার (৮ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম শিশু রাইফার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিএমডিসি'কে নির্দেশ দেন। ভুল চিকিৎসায় রাইফার মৃত্যুর অভিযোগে গঠিত দুটি তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে তিনি এ নির্দেশ দেন।
গত ২৯ জুন রাতে চট্টগ্রাম নগরীর ম্যাক্স হাসপাতালে রাইফা খান (৩) মারা যায়।
ডা. মো. জাহেদুল হক বলেন, ‘ওটা (স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ) গতকাল রবিবারের ঘটনা। আমরা খবরের লিংকটা দেখেছি যে, স্বাস্থ্যমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। কিন্তু এখনও চিঠি আমাদের হাতে আসেনি।’
তিনি বলেন, ‘মন্ত্রণালয় থেকে হোক বা স্বাস্থ্য অধিদফতর থেকে হোক আমরা সরাসরি চিঠি পেলে পরবর্তী পদক্ষেপ নেবো।’

রাইফার মৃত্যুর ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে একটি কমিটি গঠন করেছিল স্বাস্থ্য অধিদফতর এবং অপরটি গঠিত হয় চট্টগ্রামের সিভিল সার্জনের নির্দেশে।

প্রতিবেদন দুটিতে দেওয়া সুপারিশ অনুযায়ী অভিযুক্ত চিকিৎসকরা হলেন ডা. বিধান রায় চৌধুরী, ডা. দেবাশীষ সেন গুপ্ত এবং ডা. শুভ্র দেব।

/টিওয়াই/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের