ঢাবিতে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে কাজ শুরু করেছে প্রক্টরিয়াল টিম

ঢাবি প্রতিনিধি
১০ জুলাই ২০১৮, ১৭:৪৬আপডেট : ১০ জুলাই ২০১৮, ১৭:৪৬

ঢাবিতে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে কাজ শুরু করেছে প্রক্টরিয়াল টিম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানি। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মধ্যে বহিরাগতদের প্রবেশ ঠেকাতে আমরা কাজ শুরু করেছি। ভিসি মহোদয়ের বাসভবনের সামনে আমরা নিরাপত্তা বেরিকেড তৈরি করেছি। এছাড়াও আমাদের প্রক্টরিয়াল টিম সর্বক্ষণ কাজ করছে।’

মঙ্গলবার (১০ জুলাই) বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন ঢাবি প্রক্টর ড. একেএম গোলাম রব্বানি।

প্রসঙ্গত, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বহিরাগতরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান নিয়ে কোনও মিছিল, মিটিং বা কর্মসূচি পালন করতে পারবে না বলে সোমবার (৯ জুলাই) জানানো হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এর একদিন পরেই মঙ্গলবার থেকে নিরপত্তা চৌকি বসানো শুরু করেছে কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা যায়, উপাচার্যের বাসভবনের সামনে থেকে ফুলার রোড আবাসিক এলাকার দিকে সড়কের মধ্যে কিছু বেরিকেড বসানো হয়েছে। তবেএসব বেরিকেড আগেই দেওয়া হয়েছে বলে জানা গেছে। 

এদিকে ক্যাম্পাস সূত্রে জানা যায়, বাংলাদেশে ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে ক্যাম্পাসে আলোচনা সভার আয়োজন করতে চাইলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি পাওয়া যায় নি।

/এএইচ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী