ডিএমসি ডে অনুষ্ঠানে চিকিৎসকদের দু’পক্ষের সংঘর্ষ: আহত ৬

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৮, ২৩:১৭আপডেট : ১০ জুলাই ২০১৮, ২৩:৩৬

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ডিএমসি ডে উদযাপন অনুষ্ঠানে চিকিৎসকদের দুই পক্ষের সংঘর্ষে ছয় জন আহত হয়েছেন। এদের মধ্যে ইউরোলজি বিভাগের রেজিস্ট্রার এইচ এম আফজালুল হক রানা (৩৮), নেফ্রোলজি বিভাগের কনসালটেন্ট মোস্তাফিজুর রহমান রিজভী (৩৫) এবং নাক, কান ও গলা বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মারজুত (৩২) বতর্মানে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডা. মো. আলাউদ্দীন বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, ৭৩তম ডিএমসি ডে উপলক্ষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দিনব্যাপী অনুষ্ঠান পালিত হয়। সন্ধ্যায় সেখানে উপস্থিত হন বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব ডা. মোস্তফা জালাল মহিউদ্দীন। সেখানে চিকিৎসকদের মধ্যে প্রথমে মতবিরোধ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। আহত চিকিৎসকদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে সংঘর্ষে আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন চিকিৎসক সংগঠনের নেতারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে উপস্থিত হন। এই রিপোর্ট লেখা পর্যন্ত (রাত সাড়ে ১০টা) ঢাকা মেডিক্যাল কলেজে সমস্যা সমাধানের জন্য চিকিৎসক নেতারা বৈঠক করছেন। সেখানে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদসহ চিকিৎসক নেতারা উপস্থিত রয়েছেন।

/এআইবি/টিওয়াই/ওআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম