শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত করতে যাচ্ছেন নন-এমপিও শিক্ষকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০১৮, ১৫:০৪আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১৯:০০

নন-এমপিও শিক্ষকদের আমারণ অনশন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের আশ্বাসে আন্দোলন স্থগিত করতে যাচ্ছেন নন-এমপিও শিক্ষকরা। বুধবার (১১ জুলাই) সকালে শিক্ষামন্ত্রীর সঙ্গে পাঁচজন শিক্ষক নেতা দেখা করলে শিক্ষামন্ত্রী তাদেরকে আন্দোলন স্থগিতের অনুরোধ করেন। তবে অনশন ভাঙাতে বিকালে প্রেসক্লাবের সামনে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানকে সরকারের পক্ষ থেকে পাঠানো হচ্ছে বলে শিক্ষামন্ত্রণালয় এবং শিক্ষক নেতাদের সূত্রে জানা গেছে।

এর আগে এমপিওভুক্তির দাবিতে দীর্ঘ এক মাস ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে খোলা আকাশের নিচে অবস্থান ও অনশন কর্মসূচি পালন করে আসছিল নন-এমপিও শিক্ষকরা।

জানতে চাইলে নন-এমপিও শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক বিনয় ভুষণ রায় বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সকালে আমাদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক হয়েছে। তিনি আমাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন। শিক্ষকদের দাবি আদায়ে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। শিক্ষকদের কতটুকু দাবি আদায় করা সম্ভব হয় সেটি নিয়ে শিক্ষামন্ত্রী কাজ করে যাচ্ছেন।’

এই শিক্ষক নেতা আরও বলেন, শিক্ষামন্ত্রী আন্দোলন স্থগিতের অনুরোধ জানিয়েছেন। তিনি আমাদের বলেছেন, “আমি আপনাদের বিষয়টি নিয়ে কাজ করছি। আপনারা আন্দোলন ছেড়ে পাঠদানে মনোযোগ দেন সেটি আমি আহ্বান জানাই।”

শিক্ষামন্ত্রীর আশ্বাসে সন্তুষ্ট প্রকাশ করেছেন শিক্ষক নেতারা। তারা বলেন, ‘শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আশা করি সরকার আমাদের ন্যায্য দাবিতে গুরুত্ব দিয়ে তা বাস্তবায়নের উদ্যোগ নেবে। শিক্ষামন্ত্রীর আশ্বাসের ওপর আস্থা রেখে আমরা আন্দোলন স্থগিত করার বিষয়ে আলোচনা শুরু করেছি।’ বিকাল ৪টার মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত ঘোষণা করা হবে বলে জানান আন্দোলনকারী শিক্ষক নেতারা।

শিক্ষক নেতারা জানান, বিকালে জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান সরকারের পক্ষ থেকে আন্দোলনকারী শিক্ষকদের মাঝে এসে অনশন ভাঙাবেন।

/আরএআর/এআর/
সম্পর্কিত
৩৩ বছরের বঞ্চনা: ঈদের আগেই সুরাহা চান ১৭১৯ স্কুল-কলেজের শিক্ষকেরা  
এমপিওভুক্ত শিক্ষক বদলির সংশোধিত নীতিমালা জারিএকজন শিক্ষক কর্মজীবনে তিনবার বদলির সুযোগ পাবেন
এমপিওভুক্তির আশ্বাসে নন-এমপিও শিক্ষকদের আন্দোলন স্থগিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের