এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রথম কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৮, ০২:০৮আপডেট : ১২ জুলাই ২০১৮, ০২:৫০

শিক্ষা বিটের সাংবাদিকরা ঢাকার বিভিন্ন গণমাধ্যমে শিক্ষা বিষয়ক সাংবাদিকতায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ‘এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশেন অব বাংলাদেশ (ইরাব)’-এর প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। দৈনিক শিক্ষার প্রতিবেদক সিদ্দিকুর রহমান খানকে সভাপতি এবং দৈনিক সমকালের সাব্বির নেওয়াজকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যের এই কমিটি গঠন করা হয়।

বুধবার (১১ জুলাই) রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্তোরাঁয় ঢাকার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত শিক্ষা বিষয়ক সাংবাদিকরা মিলিত হয়ে সর্বসম্মত সিদ্ধান্তে এই কমিটি গঠন করেন।

এই কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে। নতুন কমিটি শিগগিরই খসড়া গঠনতন্ত্র তৈরি করে সদস্যদের মতামত নিয়ে তা চূড়ান্ত করবে।

কমিটির অন্যান্য পদে মনোনীত ব্যক্তিরা হলেন- সহসভাপতি মুসতাক আহমেদ (যুগান্তর) ও নিজামুল হক (ইত্তেফাক), কোষাধ্যক্ষ শরীফুল আলম সুমন (কালের কণ্ঠ), যুগ্ম-সাধারণ সম্পাদক এম মামুন হোসেন (মানবকণ্ঠ) ও আবদুল হাই তুহিন (সংবাদ প্রতিদিন), সাংগঠনিক সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য (বাংলাদেশের খবর), দফতর সম্পাদক শহীদুল ইসলাম (বিডিনিউজ২৪.কম), প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর মোহাম্মদ (মানবজমিন), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আকতারুজ্জামান (বাংলাদেশ প্রতিদিন), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুরাদ হোসাইন (জাগোনিউজ২৪.কম)।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে আমানুর রহমান (নয়া দিগন্ত), রিয়াজ চৌধুরী (এশিয়ান মেইল), বিভাষ বাড়ৈ (জনকণ্ঠ), ওয়াসিম বিন হাবিব (ডেইলি স্টার) এবং রাকিব উদ্দিনকে (সংবাদ) মনোনীত করা হয়েছে।

 

/আরএআর/এএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম