চিকিৎসকদের কর্মবিরতি বন্ধের নির্দেশনা বিষয়ে রিট সংশোধনের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুলাই ২০১৮, ১৯:৩৯আপডেট : ১২ জুলাই ২০১৮, ১৯:৪১

সুপ্রিম কোর্ট যেকোনও পরিস্থিতিতে সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি ডাকা বন্ধের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনটি সংশোধনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এ রিটের শুনানি না করে ‘নট টু ডে’ (আজ  শুনানি নয়) আদেশ দেন আদালত। 

বৃহস্পতিবার (১২ জুলাই) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো.খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনটির পক্ষে শুনানি করেন রিটকারী আইনজীবী বশির আহমেদ। পরে আদালত আবেদনটি সংশোধন করে আনতে নির্দেশ দেন এবং আইনজীবীর সময় আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার শুনানি না নিয়ে ‘নট টু ডে’ আদেশ দেন আদালত। 

এর আগে গত ১১ জুলাই হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী বশির আহমেদ রিটটি দায়ের করেন। রিটে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে বিবাদী করা হয়।

রিটে সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি ডাকা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়। 

পাশাপাশি রিটে সব জেলা সদরের হাসপাতালগুলোতে কমপক্ষে ৩০ শয্যা বিশিষ্ট আইসিইউ অথবা সিসিইউ ইউনিট বসানোর নির্দেশনা চাওয়া হয়।

রিটকারী আইনজীবী বশির আহমেদ বলেন, ‘চিকিৎসা সেবা একটি মহান পেশা। এর সঙ্গে মানুষের জীবন-মৃত্যুর সম্পর্কও জড়িত। এ পেশায় যারা কাজ করেন, তারা কিছু হলেই কর্মবিরতির ডাক দেন। সাধারণ মানুষকে এভাবে জিম্মি করে কর্মবিরতির ডাক দেওয়া বেআইনি। এ কারণে আদালতের নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম