ফের আন্দোলনের হুমকি কোটা সংস্কার আন্দোলনকারীদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০১৮, ১৯:৫৭আপডেট : ১২ আগস্ট ২০১৮, ২০:৩১

বক্তব্য রাখছেন কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লাহ আবারও কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের কেন্দ্রীয় কমিটি ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’ নেতারা। কোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে কারাগারে থাকা আন্দোলনকারী শিক্ষার্থীদের আগামী ৩১ আগস্টের মধ্যে মুক্তি এবং কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারি করা না হলে তারা আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

রবিবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে তারা আন্দোলনের এ হুমকি দেন। কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি লিখিতভাবে পড়ে শোনান কমিটির যুগ্ম আহ্বায়ক মো. বিন ইয়ামিন মোল্লাহ। ‘কোটা সংস্কার’ ও ‘নিরাপদ সড়ক’ আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা এবং প্রহসনমূলক মামলায় গ্রেফতারকৃত শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান তিনি।

কোটা সংস্কারের ৫ দফা পূরণ করে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়ে তিনি বলেন, ‘আগামী ৩১ আগস্টের মধ্যে এই শিক্ষার্থীদের মুক্তি ও প্রজ্ঞাপন প্রকাশ করা না হলে সারাদেশে আবারও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবো।’
তিনি আরও বলেন, ‘কোটা সংস্কার ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, যা শিক্ষার্থীদের স্বাধীন মত প্রকাশের সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার শামিল।’ সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আরও অনেকে উপস্থিত ছিলেন।

/আরএআর/ওআর/চেক/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম