‘বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করছেন তার কন্যা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৮, ১৮:১০আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১৮:৩৫





আলোচনা সভা

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের জোয়ার বইছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭ বছরের লড়াই-সংগ্রামে অর্জিত বাংলাদেশ আজ সোনার বাংলায় রূপান্তরিত হওয়ার পথে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে আজ সোমবার (১৩ আগস্ট) আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের ৪৩তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ। অধ্যাপক ডা. এম এ আজিজ এই কলেজের অধ্যক্ষ।
ডা. এম এ আজিজ বলেন, ‘আগস্ট মাস বাঙালির ইতিহাসে ষড়যন্ত্রের মাস হয়ে থাকবে। এই কালো আগস্টেই বাংলাদেশকে ধ্বংস করার চূড়ান্ত অপচেষ্টা প্রত্যক্ষ করেছে দেশের মানুষ। এই ষড়যন্ত্রের মাসে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করেই ঘাতকগোষ্ঠী ক্ষান্ত হয়নি, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে হত্যা করার চূড়ান্ত নকশা বাস্তবায়ন করতে চেয়েছিল এই কালো আগস্টের ২১ তারিখে।’
চিকিৎসা ক্ষেত্রে বঙ্গবন্ধু ও তার কন্যা শেখ হাসিনার অবদান সম্পর্কে বলতে গিয়ে ডা. এম এ আজিজ বলেন, ‘বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা আজ সারা বিশ্বে রোল মডেল। বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে উন্নয়ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে যাত্রা শুরু করে। বঙ্গবন্ধু হৃদরোগ ইনস্টিটিউট, মিটফোর্ডকে মেডিক্যাল স্কুল থেকে কলেজ উন্নীতকরণ, মুক্তিযুদ্ধে আহত বীর মুক্তিযোদ্ধাদের সুচিকিৎসা নিশ্চিত করতে ১৯৭২ সালে তৎকালীন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঁচ শয্যার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ওয়ার্ডের কার্যক্রম শুরু করেছিলেন। তারই কন্যা সেই পাঁচ শয্যার হাসপাতালকে বিশ্বের সর্ববৃহৎ ৫০০ শয্যার বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট করছেন।’
আলোচনা সভায় ও দোয়া মাহফিলে ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. ফারুকুল ইসলামসহ অন্যরা যোগ দেন।

/টিওয়াই/এইচআই/চেক/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম