আবুধাবি দূতাবাসে শোক দিবস পালিত

কামরুল হাসান জনি, আরব আমিরাত
১৬ আগস্ট ২০১৮, ১৫:২৮আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৫:৪৩

আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে শোক দিবসের আলোচনা শেষে দেখানো হয় বঙ্গবন্ধুর জীবনীর ওপর প্রামাণ্য চিত্র

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। বুধবার ( ১৫ আগস্ট) সকালে পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে দূতাবাস, বিমান, জনতা ব্যাংক, বাংলাদেশ স্কুল, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

পরে দূতাবাসের হলরুমে শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাষ্ট্রদূত ডা. মুহাম্মদ ইমরান। শুরুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন শোনান যথাক্রমে ইকবাল হোসেন, রাজনৈতিক কাউন্সিলর শহীদুজ্জামান ফারুকী, প্রথম সচিব ড. মোকশেদ আলী ও প্রথম সচিব রিয়াজুল হক।

সভায় রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নয়, তিনি ছিলেন সারাবিশ্বের। ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালীন সময় গ্রাম-বাংলার মানুষ তাঁর মুক্তির জন্যে রোজা রাখতেন, চোখের জলে দোয়া কামনা করতেন। তিনি সাধারণ মানুষের কাছে কত জনপ্রিয় ছিলেন এটি তার উদাহরণ হয়ে থাকবে।

সভায় বাংলাদেশ কমিউনিটির সিনিয়র ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা ইফতেখার হোসেন বাবুল, প্রফেসর হাবিবুল হক খন্দকার, অধ্যক্ষ মীর আনিসুল হাসান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর কান্ট্রি ম্যানেজার বিধান চন্দ্র বড়ুয়া, জনতা ব্যাংক সিইও মুহাম্মদ আমিরুল হাসান, বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, আশিষ বড়ুয়া, নাছির তালুকদার, বশির ভূইয়া, প্রিয়াংকা খন্দকার প্রমুখ।

অনুষ্ঠানে জাতির জনকের জীবনীর ওপর প্রামাণ্য চিত্র প্রদর্শন ছাড়াও বিশেষ দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন দূতাবাস কর্মকর্তা মুহাম্মদ ফরহাদ হোসেন।

/টিএন/
সম্পর্কিত
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
যুক্তরাজ্যে যুগান্তকারী রায়, দেশে বসেই ক্ষতিপূরণ পাচ্ছেন ভারতীয় কর্মী
ব্রিটিশ-বাংলাদেশি শিক্ষকের বিরুদ্ধে ১৩ ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, ব্যাপক চাঞ্চল্য
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের