কোটা সংস্কার আন্দোলনের নেত্রী লুনা তিন দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৮, ২০:১৩আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ২০:১৯

লুৎফুন্নাহার লুনা ফেসবুক লাইভে গুজব ছড়ানোর অভিযোগে কোটা সংস্কার আন্দোলনের নেত্রী লুৎফুন্নাহার লুনার বিরুদ্ধে রমনা থানায়  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর হাকিম আদালতে লুনাকে হাজির করেন। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক কাজী কামরুল ইসলাম তিন দিনের রিমান্ডের আদেশ দেন। লুনার পক্ষের আইনজীবী জায়েদুর রহমান বাংলা ট্রিবিউনকে এতথ্য জানান।
উল্লেখ্য, সম্প্রতি নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। তখন লুনা ফেসবুক লাইভে বিভিন্ন উসকানিমূলক মিথ্যা তথ্য প্রচার করেন— এই  অভিযোগে রমনা থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় গত বুধবার (১৫ আগস্ট) ভোরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বড়ধুল ইউনিয়নের ক্ষিপ্রচাপড়ি গ্রাম থেকে গ্রেফতার করা হয় লুৎফুন্নাহার লুনাকে। তিনি ওই গ্রামের আবদুল কুদ্দুসের মেয়ে। এছাড়া,  লুনা কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নেত্রী ও ইডেন কলেজের ছাত্রী। গ্রেফতারের পরপরই তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম