৩৬তম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৯৪৭ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৮, ১৮:০৯আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ২০:১২

৩৬তম বিসিএস থেকে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৯৪৭ জন ৩৬তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ ৯৪৭ জনকে সরকারি কলেজের প্রভাষক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে পদায়িত প্রতিষ্ঠানে যোগদানের জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (১৮ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন পাঠানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১৬ আগস্ট উপসচিব আবু কায়সার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘যোগদানের পর থেকে আগামী দুই বছর শিক্ষানবিস হিসেবে তারা কাজ করবেন। ৩৬তম বিসিএস পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রচলিত সরকারি বিধিবিধান অনুযায়ী তাদের জ্যেষ্ঠতা নির্ধারিত হবে।’
উল্লেখ্য, দুই হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে ২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২০১৬ সালের ৮ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা হয়। দুই লাখের বেশি পরীক্ষার্থী এতে অংশ নিয়ে উত্তীর্ণ হন ১৩ হাজার ৬৭৯ জন। এরপর সেপ্টেম্বরে তাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ১২ হাজার ৪৬৮ জন। লিখিত পরীক্ষায় ৫ হাজার ৯৯০ জন উত্তীর্ণ হন। এরপর গত বছরের ১৭ অক্টোবর চূড়ান্ত ফল প্রকাশিত হয়। এতে দুই হাজার ৩২৩ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।

আরএআর/এসএমএ/ওআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম