কোটা সংস্কার আন্দোলনে যুগ্ম আহ্বায়ক লুমার জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০১৮, ১৭:১৩আপডেট : ২৭ আগস্ট ২০১৮, ১৯:১১

লুৎফুন নাহার লুমা (ছবি: সংগৃহীত) ফেসবুক লাইভে এসে ছাত্রমৃত্যুর গুজব ছড়ানোর অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক লুৎফুন নাহার লুমার জামিন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৭ আগস্ট) বিকালে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক সুব্রত ঘোষ শুভ শুনানি শেষে এ আদেশ দেন।
লুমার আইনজীবী জায়েদুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।
জায়েদুর রহমানসহ লুমার পক্ষে জামিন শুনানিতে অংশ নেন জ্যোতির্ময় বড়ুয়া, ড. জাহিদ ইকবাল ও আরও কয়েকজন আইনজীবী।
শুনানিতে জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ‘লুৎফুন নাহার লুমার বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনের যে অপরাধের ধারায় অভিযোগ আনা হয়েছে তা এ আইনের আওতায় আসে না। কোটা সংস্কার আন্দোলনের নেতা অনেকে জামিনে আছেন।’ সার্বিক দিক বিবেচনায় তিনি আসামির জামিন চান।

এর আগে গতকাল রবিবার লুমার করা জামিন আবেদনের আংশিক শুনানি শেষে অধিকতর শুনানির জন্য সোমবার দিন ধার্য করেন মহানগর হাকিম আদালতের বিচারক সুব্রত ঘোষ শুভ।

ফেসবুক লাইভে এসে বিভিন্ন উসকানিমূলক মিথ্যা তথ্য প্রচার করার অভিযোগে রমনা থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলাটি দায়ের করা হয়। এর ভিত্তিতে গত ১৫ আগস্ট ভোরে সিরাজগঞ্জের বেলকুচি থেকে লুমাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ঢাকায় আনা হয়।

লুমা ঢাকা ইডেন কলেজের ছাত্রী।

/টিএইচ/এইচআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম